সময় কলকাতা ডেস্কঃ ১৪ অক্টোবর সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা, রকুল প্রীত সিং অভিনীত মেডিক্যাল কমেডি মুভি ‘ডক্টর জি’। মুক্তির প্রথম দিনই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি। তবে দ্বিতীয় দিন আসতেই রীতিমত চমকে দিলেন আয়ুষ্মান খুরানা। জানা গিয়েছে, শুক্রবারের তুলনায় শনিবার প্রায় ৫০ শতাংশ বেশি ব্যবসা করেছে ছবিটি। শনিবার ছবিটি ৫ কোটি ৩৫ লক্ষ টাকার ব্যবসা করে ফেলেছে। অন্যদিকে দিল্লি ও পূর্ব পাঞ্জাবে রমরমিয়ে চলছে আয়ুষ্মানের এই নতুন ছবিটি। যদিও এর আগে ছবিটির ট্রেলার দর্শকদের বেশ মন কেড়েছিল। ১৩ অক্টোবর থেকেই সিনেমার অ্যাডভান্স টিকিট বুকিংও শুরু হয়ে গিয়েছিল। এদিন দুপুর পর্যন্তই ৫০ লাখ টাকার অ্যাডভান্স টিকিট বিক্রি হয়েছে।
এই ছবিতে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞর ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। এছাড়াও এই ছবিতে অভিনয় করছেন রকুলপ্রীত সিংহ, শেফালি শাহ। ১৪ অক্টোবর অর্থাৎ আজ সিলভার স্ক্রিনে মুক্তি পেতে চলেছে মেডিক্যাল কমেডি মুভি ডক্টর জি। এর আগে ট্রেলার প্রকাশ্যে আসতেই অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছে ভক্তরা।

আয়ুষ্মান খুরানা নানা সময়ই নিজের ছবির মাধ্যমে সমাজের নানা চিত্র তুলে ধরেন। ‘ডক্টর জি’-ও তেমনই একটি বিষয়। জানা গিয়েছে,একজন অর্থোপেডিক চিকিৎসক, যিনি পরবর্তীকালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হয়ে যাবেন। তাঁর জীবনে ওঠাপড়া আসবে, তা নিয়েই তৈরি ‘ডক্টর জি’ ছবিটি। কমেডির মোড়কে নতুন বিষয়বস্তুকে তুলে ধরার চেষ্টাই করেছে ছবির নির্মাতারা। স্ত্রীরোগ বিশেষজ্ঞ এক পুরুষ চিকিৎসকের মজার কাহিনিই ফুটে উঠবে এই ছবিতে। কমেডি মুভির সঙ্গে রয়েছে জমজমাট প্রেমের রসায়ন।

অন্যদিকে, বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ‘ড্রিম গার্ল টু’-এর টিজার পোস্ট করেছেন। সেখানেই দেখা পাওয়া যাচ্ছে সিক্যুয়েলের নতুন নায়িকা অনন্যা পাণ্ডের। ড্রিম গার্ল মুক্তি পাবে ২০২৩-এর ২৯ জুন।’


More Stories
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
ধুরন্ধর অভিনেতা নাদিম খান প্রলোভন দেখিয়ে সহবাসে অভিযুক্ত