সময় কলকাতা ডেস্কঃ দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে কার্যত নাভিঃশ্বাস অবস্থা মধ্যবিত্তের। তার মধ্যেই আবার নতুন করে ‘জিএসটি’ ধাক্কা আমজনতার। আর পাঁচটা প্যাকেটজাত খাবারের মতো এবার থেকে ‘রেডি টু ইট’ বা ‘ফ্রোজেন’ পরোটাতেও জিএসটি বসাল গুজরাট সরকার। ‘রেডি টু ইট’ বা ‘ফ্রোজেন’ পরোটা খেতে হলে দিতে হবে ১৮ শতাংশ হারে জিএসটি। গুজরাটের অ্যাপিলেট অথরিটি অফ অ্যাডভান্স রুলিং ফ্রোজেন পরোটার উপর ১৮ শতাংশ জিএসটি ধার্য করার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে।
সম্প্রতি পরোটা তৈরির সংস্থাগুলি দাবি করছিল, রুটির মতো পরোটার উপরও ৫ শতাংশ জিএসটি লাগু হওয়া উচিত। কিন্তু জিএসটি কর্তৃপক্ষ জানিয়েছে, বাড়িতে রেডি টু ইট পরোটা বা প্যাকেটজাত পরোটা কিনে নিয়ে যাওয়াটা বিলাসিতার মধ্যেই পড়ে। তাই ১৮ শতাংশই জিএসটি দিতেই হবে। আর এই সিদ্ধান্তের পরই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। যদিও গুজরাট সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছে বিরোধীরা। ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন,বিজেপি সরকার যে হারে জিএসটি বসাচ্ছে, সেই হারে ইংরেজরাও খাদ্যবস্তুর উপর কর বসাত না। তাঁর অভিযোগ, বর্তমানে মুদ্রাস্ফীতির যা পরিস্থিতি তার জন্য দায়ী গুজরাট সরকার। গুজরাটের এই সিদ্ধান্তের কারণে অনেক সাধারণ মানুষই সমস্যায় পড়বেন বলেই দাবি বিরোধীদের।

প্রসঙ্গত, ২০১৭ সালে দেশজুড়ে একক করকাঠামো তৈরি করতে কেন্দ্র সরকার জিএসটি চালু করেছিল। সেসময় বলা হয়েছিল, জিএসটি চালু হলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য হ্রাস পাবে। কিন্তু বাস্তবে জিএসটি চালু হওয়ার পরই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি পেল।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর