সময় কলকাতা ডেস্কঃ কমছে মহামারীর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় অনেকটা কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন। এরই মধ্যে ফের নতুন করে আতঙ্কের খবর। করোনার নতুন স্ট্রেন নিয়ে চিন্তায় স্বাস্থ্য মন্ত্রক। আক্রান্তের তালিকায় রয়েছে ভারতও । ভারতের একাধিক রাজ্যে ধরা পড়েছে সংক্রমণ। পশ্চিমবঙ্গেও আক্রান্তের হদিশ মিলেছে।
ওমিক্রন ভ্যারিয়েন্টের নয়া সাব-ভ্যারিয়েন্টের নাম ‘এক্সবিবি’। মূলত সিঙ্গাপুরে এই ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। জানা যাচ্ছে, সিঙ্গাপুরে আগামী কয়েকদিনের মধ্যে হু হু করে সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা রয়েছে। সেখানে গত কয়েকদিনে আক্রান্ত হয়েছেন ৭১ জন। ওডিশা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মহারাষ্ট্রে এই ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে বলে খবর। বর্তমানে বাংলায় ১৭ জন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত। সংক্রমণ যাতে হাতের নাগালের বাইরে চলে না যায়, সে কারণে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিড়বহুল এলাকায় অবশ্যই মাস্ক ব্যবহারের কথা বলা হয়েছে। পাশাপাশি স্যানিটাইজার ব্যবহারেরও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগের স্ট্রেনগুলির তুলনায় ‘এক্সবিবি’ স্ট্রেনের ছড়িয়ে পড়ার প্রবণতা অনেকটাই বেশি।

দেশের সার্বিক করোনা পরিস্থিতিতে অনেকটাই স্বস্তি মিলেছে। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৯ কোটি ২১ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। অন্যদিকে, ফের চিনে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। সে দেশে আতঙ্ক তৈরি করছে করোনার দুটি সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ ও বিএ.৫.১.৭। অতিদ্রুত এই ভ্যারিয়েন্টও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর