Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ

আজ ১৬ অক্টোবর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৮৯ তম দিন।

আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী

১৮২৯ – আমেরিকার প্রথম আধুনিক ট্রিমোন্ট হোটেল উদ্বোধন করা হয়।
১৮৬৭ – আলাস্কা গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।
১৯০৫ – বঙ্গভঙ্গ সংঘটিত হয়। লর্ড কার্জন প্রথম বঙ্গভঙ্গ কার্যকর করলে পূর্ববঙ্গের জন্ম হয় এবং সারা বাংলায় এর বিরুদ্ধে অরন্ধনসহ প্রতিবাদ হয়।
১৯০৫ – স্বদেশী আন্দোলনের প্রাণকেন্দ্র কলকাতার ফেডারেশন হলের (ভগিনী নিবেদিতা প্রদত্ত নাম- মিলন মন্দির) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আনন্দমোহন বসু।
১৯৪৩ – বাংলায় ঘূর্ণিঝড়ে ও জলোচ্ছ্বাসে ৪০ হাজার লোকের জীবনাবসান ঘটে।
২০২০ – প্রথমবারের মতো কোন বেসরকারি সংস্থা হিসেবে স্পেস এক্স আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী পৌঁছে দেয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৭৫৮ – নোয়া ওয়েবস্টার, মার্কিন অভিধান লেখক, পাঠ্যপুস্তক লেখক ও বানান সংস্কারক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২১ – সীতা রাম গোয়েল, ভারতীয় ইতিহাসবিদ, প্রকাশক ও লেখক-এর জন্মদিন আজ।
১৯৪৮ – হেমা মালিনী, ভারতীয় অভিনেত্রী, পরিচালক, প্রযোজ ও রাজনীতিবিদ এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস:

১৭৯৩ – ফরাসি বিপ্লবে নিহত ফ্রান্সের সম্রাট ষোড়শ লুই-এর স্ত্রী মারি অঁতোয়ানেত আজকের দিনে প্রয়াত হন।
১৮৯৬ – কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি ব্যরিস্টার মনমোহন ঘোষের প্রয়াণ দিবস আজ।
১৯৮১ – রাধিকা মোহন মৈত্র, বিংশ শতাব্দীর সেরা সরোদবাদক আজকের দিনে প্রয়াত হন।
১৯৮৭ – বিশিষ্ট সমাজসেবিকা ও কমিউনিস্ট নেত্রী মনোরমা বসু এদিন প্রয়াত হন।
১৯৯২ -বিশিষ্ট বাঙালি কবি ও সাহিত্যিকে বাণী রায়-এর প্রয়াণ দিবস আজ।
১৯৯৪ – সাহিত্যিক গজেন্দ্রকুমার মিত্র এদিন প্রয়াত হন।
২০২০ – বিশিষ্ট আবৃত্তিকার ও বাচিক শিল্পী প্রদীপ ঘোষ আজকের দিনে প্রয়াত হন।

About Post Author