সময় কলকাতা ডেস্কঃ আজ ১৫ অক্টোবর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৮৮ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৬৭৬ – ব্রিটেনের রাজার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে টাকা ও পয়সা মুদ্রণের অনুমতি লাভ করে।
১৮১৫ – সেন্ট হেলেনা দ্বীপে সম্রাট নেপোলিয়ন-এর নির্বাসন জীবন শুরু।
১৯৯৩ – নেলসন ম্যান্ডেলা এবং ডি ক্লার্ক উভয়ে নোবেল শান্তি পুরস্কার পান।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৯২ – সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩১ – ভারতীয় বিজ্ঞানী ও একাদশ রাষ্ট্রপতি ড. এ পি জে আব্দুল কালাম-এর জন্মদিন আজ।
১৯৪৮ – সিদ্ধার্থ ঘোষ, বাঙালি কল্পবিজ্ঞান লেখক এদিন জন্মান।
১৯৫৭ – মীরা নায়ার, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯১৮ – শিরডি সাই বাবা, ভারতীয় ধর্মগুরু, যোগী ও ফকির আজকের দিনে প্রয়াত হন।
১৯৩৮ – বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রবক্তা আবুল হোসেন এদিন প্রয়াত হন।
১৯৬২ – ভারতের স্বাধীনতা সংগ্রামী, লোকসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ও পুরুলিয়া জেলার বঙ্গভূক্তি আন্দোলনের মূখ্যস্থপতি অতুলচন্দ্র ঘোষ –এর প্রয়াণ দিবস আজ।
১৯৭৫ – দেবীপ্রসাদ রায়চৌধুরী, ভারতীয় বাঙালি ভাস্কর, চিত্রশিল্পী এবং ললিতকলা একাডেমীর প্রতিষ্ঠাতা-সভাপতি আজকের দিনে প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি