সময় কলকাতা ডেস্কঃ এসএসসি দুর্নীতি মামলায় আপাতত ইডি হেফাজতেই থাকতে হবে মানিক ভট্টাচার্যকে। সোমবার সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যর মামলার রায়দান পিছিয়ে গেল। ফের শুনানি মঙ্গলবার। এদিন সিবিআইয়ের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে আরও একদিন সময় চেয়েছেন।

উল্লেখ্য, তদন্তে অসহযোগিতা করার অভিযোগে তাঁকে গ্রেফতার করে ইডি। গত সোমবার সিজিও কমপ্লেক্সে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে তলব করা হয়েছিল। রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার সকালে গ্রেফতার হন তিনি। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট মানিক ভট্টাচার্যকে সিবিআই তদন্তের ক্ষেত্রে রক্ষাকবচ দিয়েছিল। ৩০ সেপ্টেম্বরে দেওয়া নির্দেশ অনুযায়ী, মানিকের রক্ষাকবচের মেয়াদ বেড়ে ১০ অক্টোবর পর্যন্ত হয়। তবে সিবিআইয়ের তদন্তের ক্ষেত্রে মানিক রক্ষাকবচ আনলেও ইডির ক্ষেত্রে প্রযোজ্য নয়। যার ফলে ইডির মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করতে কোন অসুবিধা ছিল না। কিন্তু রক্ষাকবচ থাকা সত্ত্বেও কেন গ্রেফতার করা হল, সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিক। আপাতত এই বিষয়ে কোন হস্তক্ষেপ করবে না আদালত, জানিয়ে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ। ৩০ শে সেপ্টেম্বর প্রায় আড়াই ঘণ্টার শুনানি শেষে রায়দান স্থগিত রাখে আদালত। আজ এই মামলারই শুনানি ছিল। আজও রায়দান স্থগিত রাখে আদালত। মঙ্গলবার ফের শুনানি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি