Home » হড়পা বানে উদ্ধারকারী ৭ জনকে সরকারি চাকরি, আর্থিক পুরস্কার

হড়পা বানে উদ্ধারকারী ৭ জনকে সরকারি চাকরি, আর্থিক পুরস্কার

সময় কলকাতা ডেস্কঃ উত্তরবঙ্গ সফরে গিয়ে মঙ্গলবার প্রথমেই মালবাজারে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জলপাইগুড়ির মালবাজার আদর্শ বিদ্যালয় স্কুলে প্রশাসনিক বৈঠকের মঞ্চে ডেকে নেন মালবাজারে হড়পা বান বিপর্যয়ে ঝাঁপিয়ে পড়ে অন্যদের প্রাণ বাঁচানো ৭ যুবক- যুবতীকে । তাদেরকে সরকারি চাকরি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন সকলকে সরকারি চাকরির নিয়োগপত্র, ১ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার ও প্রশংসাপত্র দেন তিনি । যদিও তাঁদের মধ্যে ২ জন সেই চাকরি গ্রহণ করেননি । তাঁরা নিজেদের কাজই চালিয়ে যেতে আগ্রহী বলে জানান। ওই ২ জনকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী । বাকি ৬ জন সিভিক ভলান্টিয়ার হিসেবে নিয়োগপত্র হাতে পেয়েছেন।

উল্লেখ্য, দশমীর দিন বিসর্জনের সময় জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বানে ভেসে গিয়ে মৃত্যু হয়েছিল আট জনের। তবে, সেই পরিস্থিতিতেই নিজেদের জীবনকে বাজি রেখে নদীতে ঝাঁপিয়ে পড়ে এনডিআরএফের সঙ্গে উদ্ধারে নেমেছিলেন অনেক স্থানীয় যুবকও । তাদের মধ্যে ছিলেন সৌমেন চৌধুরী, মহম্মদ মানিক, মনোজ মুন্ডা, দারা সিং, বিশ্বজিৎ বিশ্বাস, দীপক বোদকা, অমিয়া মাহাতোরা। অনেকের জীবন বাঁচান তারা। আর তারই পুরস্কার স্বরুপ মিলল সরকারি চাকরি । এই স্বীকৃতিতে স্বভাবতই খুশি তাঁরা।

About Post Author