সময় কলকাতা ডেস্কঃ ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় খানিকটা বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সামান্য কমেছে অ্যাকটিভ কেস । স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন। এরই মধ্যে ফের নতুন করে আতঙ্কের খবর। করোনার নতুন স্ট্রেন নিয়ে চিন্তায় স্বাস্থ্য মন্ত্রক। আক্রান্তের তালিকায় রয়েছে ভারতও । ভারতের একাধিক রাজ্যে ধরা পড়েছে সংক্রমণ। পশ্চিমবঙ্গেও আক্রান্তের হদিশ মিলেছে। দীপাবলির মরশুমে এই ওমিক্রন ব্যাপক আকারে ছড়িয়ে পরতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ২ হাজার জন। যার মধ্য়ে বাংলায় সংক্রমিত হয়েছেন শতাধিক। দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পজিটিভ হয়েছেন ১৯৪৬ জন। মঙ্গলবার যা ছিল দেড় হাজার। একদিনে মহামারীর কবল থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৪১৭ জন। আর অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ২৬ হাজারের কম। মঙ্গলবার ২৬ হাজারের বেশি ছিল এই সংখ্যা। দেশে এই মুহূর্তে পজিটিভিটি রেট ০.৭৫ শতাংশ।

দেশের সার্বিক করোনা পরিস্থিতিতে অনেকটাই স্বস্তি মিলেছে। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৯ কোটি ৪১ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। অন্যদিকে, ফের চিনে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। সে দেশে আতঙ্ক তৈরি করছে করোনার দুটি সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ ও বিএ.৫.১.৭। অতিদ্রুত এই ভ্যারিয়েন্টও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।


More Stories
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা