Home » রবিবার জমবে মটনের সঙ্গে

রবিবার জমবে মটনের সঙ্গে

সময় কলকাতা ডেস্ক: বাঙালির রান্নাঘরে থাকে, নতুন নতুন রেসিপি, নতুন নতুন খাবার। আজ বানিয়ে ফেলতে পারেন মটন ডাকবাংলো, আর কব্জি ডুবিয়ে খান। রইল অভিনব এই রেসিপি

উপকরণ

মটন

টক দই

আদাবাটা

রসুনবাটা

পেঁপেবাটা

পেঁয়াজ কুচি

টমেটো কুচি

আলু

লঙ্কা গুঁড়ো

গোলচরিচ গুঁড়ো

গরমমশলা গুঁড়ো

মেথি গুঁড়ো

তেজপাতা

সরষের তেল

ঘি, কেওড়ার জল

হলুদ, নুন স্বাদ মতো,

পদ্ধতি

প্রথমে মাংস ধুয়ে টক দই, আদাবাটা, রসুনবাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ, সরষের তেল ও কেওড়ার জল দিয়ে ভাল করে মেখে ম্যারিনেট করে রাখুন। তারপর কড়াইতে তেল গরম করে আলুর টুকরোগুলো নিন। এ বার ওই তেলেই ঘি গরম করে মেথি আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। তারপর একে একে বাকি উপকরণগুলো দিয়ে কিছুক্ষন কষিয়ে নিন।

তেল ছাড়তে শুরু করলে নুন, হলুদ, গরমমশলা, গোলচরিচ গুঁড়ো দিয়ে কষিয়ে ২ কাপ জল ঢেলে দিন এবং ঢাকা দিয়ে কয়েক মিনিট রাখুন। পরে ঢাকনা খুলে ওর মধ্যে ম্যারিনেট করা মটন দিয়ে মিনিট দশেক কষাতে হবে। কষানো হয়ে গেলে ভাজা আলুগুলো দিয়ে বাকি জল দিয়ে ঢাকা দিয়ে দিন। মটন আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মটন ডাকবাংলো।

About Post Author