Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ

আজ ২৭ অক্টোবর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩০০ তম দিন।আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৪৯২ – ক্রিস্টোফার কলম্বাস কিউবা আবিষ্কার করেন।

১৫২৬ – মোগল সম্রাট বাবর দিল্লির সিংহাসনে আরোহণ করেন।

১৯১৯ – ভারতবর্ষে প্রথম খিলাফত দিবস পালিত হয়।

১৯৪৭ – কাশ্মীরের সার্বভৌমত্ব অধিকার করার জন্যে ভারত আর পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ঘটে।

১৯৫৪ – ওয়াল্ট ডিজনির প্রথম টিভি শো ডিজনিল্যান্ডের প্রিমিয়ার হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৪৯ -যশস্বী বাঙালি লেখক চন্দ্রশেখর মুখোপাধ্যায় আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯০১ – আব্বাসউদ্দিন আহমদ, প্রখ্যাত বাংলা লোকসঙ্গীত গায়কের জন্মদিন আজ।

১৯০৪ – যতীন্দ্র নাথ দাস, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী এদিন জন্মান।

১৯১০ – মহেন্দ্র গুপ্ত, প্রখ্যাত বাঙালি নাট্যকার,মঞ্চাভিনেতা ও নাটক পরিচালক আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯১৫ – ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী নেতা মৃগেন্দ্রনাথ দত্তের জন্মদিন আজ।

১৯২০ – কে. আর. নারায়ানান, ভারতীয় রাজনীতিবিদ, ১০ম রাষ্ট্রপতি এদিন জন্মান।

১৯৬৮ – ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, গায়ক, প্রতিচ্ছায়াবাদী এবং প্রযোজক দিলিপের জন্মদিন আজ।

১৯৮৪ – ইরফান পাঠান, ভারতীয় ক্রিকেটার আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯০৭ – ব্রহ্মবান্ধব উপাধ্যায় ভারতের বাঙালি ব্রহ্মবাদী ব্যক্তিত্ব,সাংবাদিক ও ভারতের স্বাধীনতা সংগ্রামী আজকের দিনে প্রয়াত হন।

১৯৩৭ – ভারতের খ্যাতনামা হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত শিল্পী আবদুল করিম খাঁ -এর প্রয়াণ দিবস আজ।

১৯৭৫ – কাফি খাঁ নামে পরিচিত প্রফুল্লচন্দ্র লাহিড়ী, প্রখ্যাত বাঙালি ব্যঙ্গচিত্রশিল্পী এদিন প্রয়াত হন।

২০০১ – ভারতীয় বাংলা ও হিন্দী অভিনেতা প্রদীপ কুমার আজকের দিনে প্রয়াত হন।

২০০৩ – তরুণকুমার চট্টোপাধ্যায় বাংলার বিশিষ্ট চলচ্চিত্র ও মঞ্চাভিনেতা মহানায়ক উত্তম কুমারের অনুজ এদিন প্রয়াত হন।

About Post Author