সময় কলকাতা ডেস্কঃ আজ ২৬ অক্টোবর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৯৯ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮১৪ – ভারতের গভর্নর জেনারেল নেপালী গুর্খাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
১৯৩৪ – মহাত্মা গান্ধীর উদ্যোগে গ্রামীণ শিল্প সমিতি প্রতিষ্ঠিত হয়।
১৯৫০ – মাদার টেরিজা ভারতের কলকাতা শহরে মিশনারিজ অব চ্যারিটি নামে একটি সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।
১৯৬২ – ভারত-চীন যুদ্ধের সময় সারা ভারতে প্রথম জরুরি অবস্থা জারি করা হয় ।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮০১ – বাংলার অগ্রগণ্য সমাজপতি মহারাজা রমানাথ ঠাকুর আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৭৩ – আবুল কাশেম ফজলুল হক, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর এদিন জন্মান।
১৮৮১ – জাতীয়তাবাদী আইনজীবী ও রাজনৈতিক নেতা বীরেন্দ্রনাথ শাসমল-এর জন্মদিন আজ।
১৮৮৮ – মোহিতলাল মজুমদার, বিংশ শতাব্দীর বিখ্যাত বাঙালি ও সাহিত্য সমালোচক এদিন জন্মান।
১৮৯০ – ভারতীয় সাংবাদিক ও রাজনীতিবিদ গণেশ শংকর ভর।
১৯২৭ – শ্রীস্বপন কুমার, শ্রীভৃগু, ডাক্তার এস এন পাণ্ডে নামে পরিচিত গোয়েন্দা কাহিনীকার,জ্যোতিষী ও ডাক্তার সমরেন্দ্র নাথ পাণ্ডে আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৭৪ – ভারতীয় অভিনেত্রী, প্রযোজক এবং মডেল রবিনা ট্যান্ডন-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯১৭ – বাংলা চলচ্চিত্রের প্রাণপুরুষ হীরালাল সেন আজকের দিনে প্রয়াত হন।
১৯৭৭ – বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও গায়ক জ্যোতিরিন্দ্র মৈত্রের প্রয়াণ দিবস আজ।
১৯৮৯- ১৯৮৭ সালে নোবেলজয়ী আমেরিকান রসায়নবিদ চার্লস জন পেডারসেন এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি