সময় কলকাতা ডেস্কঃ ভাইফোঁটা উপলক্ষে বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ। ২৭ অক্টোবর অর্থাৎ আজ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এবং ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরে চলবে অতিরিক্ত মেট্রো। এমনকী বাড়ানো হয়েছে মেট্রোর সময়সীমাও।
ভাইফোঁটা উপলক্ষে বৃহস্পতিবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো রুটে ২৩৪টি মেট্রো চলবে বলেই জানা গিয়েছে। এদিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী রুটের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। আর শেষ মেট্রো চলবে রাত ১০টা ৩৫ মিনিটে। অন্যদিকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রোটি ছাড়বে সকাল ৬টা বেজে ৫০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রোটি ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা বেজে ৫৫ মিনিটে। আবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টায়।
অপরদিকে দমদম থকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৪০ মিনিটে।
ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরেও ভাইফোঁটা উপলক্ষে চলবে ৯০টি মেট্রো। বৃহস্পতিবার শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫৫ মিনিটে। অন্যদিকে সল্টলেক থেকে শিয়ালদহগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। পাশাপাশি শিয়ালদহ থেকে সেক্টর ফাইভগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৫ মিনিটে। আর সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা বেজে ৪০ মিনিটে।


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !