সময় কলকাতা ডেস্কঃ ভয়াবহ ধ্বস জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে। ঘটনায় প্রাণ হারান টানেল তৈরিতে নিযুক্ত আর্থ মুভারের চালক,একটি জেসিবির চালক সহ ৪ জন। আহত আরও ৬ জন। শনিবারই উদ্ধার কাজে নামে এসডিআরএফ-এর টিম। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা এবং কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। শোকপ্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও জানিয়েছেন, ‘কিস্তওয়ারের জেলা প্রশাসনের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন। আহতদের চিকিৎসায় সবরকম সাহায্য করছে প্রশাসন।’ তবে ইতিমধ্যেই প্রশাসনের সতর্কতা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
সূত্র মারফত জানা গিয়েছে,শনিবার জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারে একটি মেগা বিদ্যুৎ প্রকল্পের কাজ চলছিল। পে লোডার দিয়ে পাহাড়ের অংশ সরাচ্ছিলেন কর্মীরা। সেসময়ই সুড়ঙ্গের ভিতরে আচমকাই ধ্বস নামে। ধ্বস নামায় তারা প্রত্যেকেই আটকে পড়েন সুড়ঙ্গের মধ্যে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। এরপর তাঁরা দ্রুত সুড়ঙ্গে ঢুকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা করেন।
কিছুদিন আগেই হাজার মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই এই প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রকল্পের জন্য খরচ হচ্ছে ৫ হাজার ২৮১ কোটি টাকা। তার মধ্যেই এই দুর্ঘটনা ঘটায় প্রকল্পের কাজ কিছুটা ব্যাহত হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ভয়াবহ ধ্বস জম্মু-কাশ্মীরে! মৃত ৪,আহত ৬


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!