ছট পুজোর জন্য শহরজুড়ে তৈরি হল ১৭৩টি পুলিশ পিকেট
সময় কলকাতা ডেস্কঃ ছটপুজোয় রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের তরফে। কার্যত সেই কারণেই রবিবার সকাল থেকেই কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে ওই দুই সরোবরে। ইতিমধ্যেই রবীন্দ্র সরোবরকে কার্যত বাঁশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এর পাশাপাশি সরোবরে প্রবেশের ১৬ টি গেটের মুখেই টাঙানো হয়েছে হোর্ডিং। ছটপুজোর জন্য রবীন্দ্র সরোবর বাদ দিয়ে বিকল্প কোন জলাশয় ব্যবহার করা যেতে পারে, তাও উল্লেখ করা হয়েছে ওই নোটিশে। এর পাশপাশি ছটপুজো উপলক্ষে বাজি পোড়ানোর সময়সীমাও জানিয়ে দিয়েছে পরিবেশ দফতর ও ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড। জানা গিয়েছে,এদিন সকাল ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত সবুজ বাজি বা গ্রিন ফায়ার ক্র্যাকার্স পোড়ানো যাবে।
সূত্রের খবর রবিবার থেকে সোমবার বিকেল ৪টে পর্যন্ত শহরের একাধিক জলাশয়ে ছটপুজো করতে পারবেন ভক্তরা। কড়া নিরাপত্তার মধ্যেই গঙ্গার ঘাটগুলিতে ছটপুজো করতে পারবেন ভক্তরা। এছাড়াও ছট পুজোর জন্য তৈরি হয়েছে ১৫টি কৃত্রিম জলাশয়। যেখানে সূর্যদেবতার উদ্দেশ্যে পুজো দিতে পারবেন ভক্তরা। রবিবার থেকেই শহর কলকাতার গোটা পরিস্থিতির নজরদারি চলবে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসারের নেতৃত্বে। ছটপুজো উপলক্ষে ইতিমধ্যেই শহর কলকাতা জুড়ে ১৭৩টি পুলিশ পিকেট তৈরি করা রয়েছে।
প্রতি বছরই কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিনে উদযাপিত হয়। প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ছট পূজার আয়োজন করা হয়। ছট উৎসব ভারতের কয়েকটি কঠিন উৎসবের মধ্যে একটি যা ৪ দিন ধরে চলে। এই উৎসবে ৩৬ ঘন্টা উপবাস রেখে সূর্য দেবতা ও ছটি মাইয়াকে পূজা করা হয় এবং তাদের অর্ঘ্য দেওয়া হয়।
২৮ অক্টোবর অর্থাৎ শুক্রবার থেকেই শুরু হয়েছে ছট পুজোর উদযাপন। ছট পুজোর প্রথম দিনে স্নান করে পুজোর সূচনা করা হয়। ছট পুজোর দ্বিতীয় দিনকে বলা হয় খরনা, যা শনিবার পালিত হবে। ৩০ অক্টোবর,রবিবার অর্থাৎ ছট পুজোর তৃতীয় দিনে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হবে। চতুর্থ দিনে অর্থাৎ সোমবার উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে উপবাস ভাঙবে।
ছট পুজোর জন্য শহরজুড়ে ১৭৩টি পুলিশ পিকেট


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর