Home » ত্বকের যত্নে মাস্ক বানান এই ফল দিয়ে

ত্বকের যত্নে মাস্ক বানান এই ফল দিয়ে

সময় কলকাতা ডেস্কঃ তরমুজ ত্বকের যত্নেও বেশ উপকারী। কেননা তরমুজের মধ্যে ৯০ শতাংশ জল থাকে। যা শরীরের জলশূন্যতা কমাতে সাহায্য করে। এছাড়াও তরমুজে থাকা আ্যমিনো অ্যাসিড ত্বকের কোলাজেন বৃদ্ধিতে সহায়তা করে। একইসঙ্গে তরমুজে রয়েছে ভিটামিন এ,বি,সি এবং আ্যন্টি অক্সিডেন্ট। যা ত্বকের শুষ্কতার পাশাপাশি বলিরেখা দূর করতে সাহায্য করে। দেখে নেওয়া যাক ত্বকের যত্নে তরমুজের উপকারিতা-

মাস্ক হিসেবে ব্যবহার করুন

তরমুজের সঙ্গে বেসন,দু চামচ হলুদ,টক দই এবং পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে মাস্ক তৈরি করতে পারেন।সপ্তাহে কমপক্ষে দুদিন এই মাস্ক মুখে ব্যবহার করলে সহজেই ত্বকে বলিরেখা পড়ে না।

ময়েশ্চারাইজার এবং স্ক্রাব হিসেবে

ত্বকের পোড়া ভাব কাটিয়ে উজ্জ্বল ও ময়েশ্চারাইজ রাখতে তরমুজের জুড়ি মেলা ভার। তরমুজে ভিটামিন সি থাকার কারণে এটি স্ক্রাব হিসেবে দারুণ কাজ করে। এক্ষেত্রে এক টুকরো তরমুজ কেটে নিয়ে ত্বকে ভালভাবে ঘষে নিতে পারেন। তারপর আইস কিউব দিয়ে মুখ ধুয়ে ফেলুন। চাইলে তরমুজের রসের সঙ্গে চালের গুঁড়োও মিশিয়ে নিয়ে স্ক্রাবিং করতে পারেন।

ত্বকের সতেজতা বজায় রাখতে

গরমে শরীরে ব্ল্যাকহেডস এবং ব্রণের সমস্যা দেখা দেয়। এই সমস্যার হাত থেকে রক্ষা পেতে তরমুজের মাস্ক ব্যবহার করতে পারেন। এমনকি তরমুজের রসের আইস কিউব বেশ কাজ দেয়।তরমুজ আসলে এমন একটি ফল যার প্রতিটি অংশ আপনি খুব সহজেই আপনি ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন।

ক্লিনজার হিসেবে

তীব্র গরমে কাজের প্রয়োজনে বাইরে তো যেতেই হয়।আর এই সময় ত্বকে ব্রন,র্যা শের সমস্যা দেখা দেয়।এ ক্ষেত্রে তরমুজ ব্যবহার করতে পারেন।তরমুজ এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে ক্লিনজার হিসেবেও ব্যবহার করা যায়।বিশেষ করে যাদের শুষ্ক ত্বক তারা তরমুজ,পাকা কলা,দুধের প্যাক ব্যবহার করতে পারেন।সপ্তাহে তিন থেকে চারদিন অন্ততপক্ষে এই প্যাকটি মুখ লাগালেই দেখবেন ব্রণর সমস্যা অনেকটাই কমে গিয়েছে।

About Post Author