Home » মালাই ফুলকপির রেসিপি, দেখে নিন

মালাই ফুলকপির রেসিপি, দেখে নিন

সময় কলকাতা ডেস্ক: শীতের মরসুমে ফুলকপির তরকারি খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কম। ফুলকপির ভিন্ন স্বাদের এক তরকারি রেসিপি রইল আপনাদের জন্য দেখে নিন, মালাই ফুলকপির রেসিপি

উপকরণ

ফুলকপি

পেঁয়াজ কুচি

হলুদ

নারকেলের দুধ

গোটা সর্ষে

লাল লঙ্কা গুঁড়ো

সর্ষের তেল পরিমাণমতো

ফ্রেশ ক্রিম

স্বাদমতো নুন ও চিনি

পদ্ধতি

ফুলকপি ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিন। তারপর জলে ভাপিয়ে নেবেন। কড়াইতে সর্ষের তেল গরম করে সর্ষে ফোড়ন দিন। তার পর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে গুঁড়ো মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। মশলা কষিয়ে নিন ভাল করে। তারপর আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলি দিয়ে ভাল করে ভেজে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে নারকেলের দুধ দিয়ে দিন। স্বাদমতো নুন ও চিনি দিয়ে ঢাকা দিয়ে দিন। কিছুক্ষণ পরে ফ্রেশ ক্রিম মিশিয়ে নিলেই তৈরি মালাই ফুলকপি! এবার গরম ভাত কিংবা লুচি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু মালাই ফুলকপি।

About Post Author