সময় কলকাতা ডেস্কঃ আজ জাতীয় স্যান্ডউইচ দিবস। তাই স্বাদ ও স্বাস্থ্যের মেলবন্ধন ঘটাতে সন্ধ্যার জলখাবারে তেলেভাজা নয়, থাকুক ‘ক্রিমি কর্ন অ্যান্ড বেল পেপার স্যান্ডউইচ’। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এই খাবারটি। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস আর কি চাই? আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
উপকরণ
পাউরুটি ২ টো স্লাইস
মাখন ১০ গ্রাম
সবুজ লেটুস ১০গ্রাম
মেয়োনিজ ৩০ গ্রাম
বেল পেপার ২০ গ্রাম
কর্ন ২০গ্রাম
সিজোনিং স্বাদ মতো
পদ্ধতি
প্রথমেই কর্ন সিদ্ধ করে নিন। এবার বেল পেপার কুচিয়ে নিন। প্যানে অলিভ অয়েল গরম করে বেল পেপার ও কর্ন দিয়ে ২ থেকে ৩ মিনিট সতে করে একটি বাটিতে ঢেলে নিন। এরপর ওই প্যানেই এক টেবল চামচ মাখন দিন। ভাল করে নাড়াচাড়া করে তার মধ্যে নুন, সিজোনিং, গোলমরিচ মিশিয়ে নিন। ৪ থেকে ৫ মিনিটের মধ্যে বেশ ঘন পেস্ট তৈরি হয়ে যাবে। এরপর পাউরুটিতে মাখন লাগিয়ে নিন। কর্ন, বেল পেপার এবং মেয়োনিজ দিয়ে ভালো করে মাখিয়ে নিন।

এবার একটা পাউরুটির মধ্যে ওই বেল পেপার এবং মেয়োনিজ ও সবুজ লেটুস দিয়ে দিন। উপর থেকে অন্য একটি পাউরুটির স্লাইস দিয়ে কভার করে নিন। এরপর ছুরি দিয়ে কোনাকুনি কেটে নিলেই তৈরি ক্রিমি কর্ন অ্যান্ড বেল পেপার স্যান্ডউইচ।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
বেজি কি সাপের বিষে কাবু হয় না?