Home » দুয়ারে সরকার ক্যাম্পে ছদ্মবেশে জেলাশাসক

দুয়ারে সরকার ক্যাম্পে ছদ্মবেশে জেলাশাসক

সময় কলকাতা ডেস্ক : রাজ্য সরকারের ফ্লাগশিপ প্রোগ্রাম দুয়ারে সরকার।বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমোর প্রতিশ্রুতি বাস্তবায়ন হল দুয়ারে সরকার প্রকল্প।এক প্রকার সাধারণ মানুষকে সিঙ্গেল উইন্ড পদ্ধতিতে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার প্রকল্পের নামই হল দুয়ারে সরকার।তৃতীয়বারের তৃণমূল সরকার গঠনের পর থেকেই বেশ কয়েকটি দূয়ারে সরকার কর্মসূচি হয়েছে।সেই অভিজ্ঞতায় প্রশাসন বুঝেছে দুয়ারে সরকার ক্যাম্পে মিলছে না প্রয়োজনীয় পরিষেবা।

 

পূর্ব মেদিনীপুর জেলায় বুধবার দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়।এই জেলার ময়নার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার কর্মসূচি চলাকালীন বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার সময় সেখানে আচমকাই ছদ্মবেশে সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যা বুঝতে আসেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি।

ক্যাম্পে ছদ্মবেশে এসে জেলা শাসক মিশে যান সাধারণ মানুষের সঙ্গে। বুঝে নেন মানুষের সমস্যা। ঠিক কোন জায়গায় সরকারি কর্মীদের দায়সারা মনোভাবের জেরে সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে। চারিদিকে ঘুরে সাধারণ মানুষের অভিযোগ শুনেন তিনি।এক উপভোক্তা জমির রেকর্ড করতে এসেছিলেন। জেলা শাসক পূর্নেন্দু মাঝিকে কাছে পেয়ে উপভোক্তা অভিযোগ করেন ক্যাম্প থেকে তাঁর জমির রেকর্ড করে না দেওয়ার । অভিযোগ পেয়ে জেলা শাসক পূর্নেন্দু মাজি সটান পৌঁছে যান ওই দপ্তরের ক্যাম্পের সামনে। ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে সমস্যার কথা জানতে চান। তার পরই সুর চড়িয়ে জেলা শাসক ধমক দেন সংশ্লিষ্ট আধিকারিকে। জেলাশাসক বলেন সাধারণ মানুষের সুবিধার্থে দুয়ারে সরকার ক্যাম্প সেখানে মানুষকে হয়রানি কোন ভাবেই বরদাস্থ করা হবে না। পাশাপাশি মানবিক হওয়ার পরামর্শও দেন তিনি। সেই সঙ্গে ক্যাম্পে দাঁড়িয়ে জেলাশাসক সরকারি কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষকে হয়রানি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

About Post Author