সময় কলকাতা ডেস্কঃ আগরতলা স্টেশন থেকে ধৃত শিশু সহ আট জন রোহিঙ্গা। ইতিমধ্যেই ধৃত ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির যাওয়ার উদ্দেশ্যে আগরতলা স্টেশনে অপেক্ষা করছিলেন তাঁরা। সেসময় পুলিশের সন্দেহ হওয়ায় তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ জানতে পারে বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরেসূত্রতাঁরা থাকতেন। সেখান থেকে কোনরকম বৈধ কাগজ এবং নথি ছাড়াই তারা ত্রিপুরায় ঢুকে পড়েন।

ইতিমধ্যেই ধৃত রোহিঙ্গারা পুলিশকে জানিয়েছেন, বাংলাদেশ থেকে পালানোর জন্য একজন দালালের মাধ্যমে তারা ভারত এবং বাংলাদেশ সীমান্ত পার হন। ওই দালালই তাদেরকে দিল্লিতে কাজের সুযোগ করে দেওয়ার কথা বলেছিল।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছে কোন বৈধ পাসপোর্ট ছিল না। তবে তাদের কাছে জাতিসংঘের হাই কমিশনার রিফিউজি কার্ড ছিল। মূলত মায়ানমার থেকে যারা বাংলাদেশে পালিয়ে এসে রোহিঙ্গা শিবিরে থাকেন তাদের জন্য এই কার্ড করে দেওয়া হয়। ইতিমধ্যেই ধৃত ওই রোহিঙ্গাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউএনএইচসিআর। রবিবার তাঁদের আগরতলা আদালতে তোলা হলে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!