Home » টানা ১১ দিন বাতিল হাওড়া বর্ধমান লাইনের একাধিক লোকাল ট্রেন

টানা ১১ দিন বাতিল হাওড়া বর্ধমান লাইনের একাধিক লোকাল ট্রেন

সময় কলকাতা ডেস্কঃ উৎসবের রেশ কাটতে না কাটতেই ফের যাত্রী ভোগান্তি। বাতিল হতে পারে হাওড়া বর্ধমান লাইনের একাধিক লোকাল ট্রেন৷ বারুইপাড়া এবং চন্দনপুর ফোর্থ লাইনে কাজ চলছে। কার্যত সেকারণেই বেশকিছু দূরপাল্লার ট্রেনকে ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। যার জেরে দুই লাইনের নিত্যযাত্রীরাই চরম ভোগান্তির শিকার হবে। অন্যদিকে শিয়ালদহ-বারুইপাড়া শাখারও কিছু লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে।

ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে,চলতি মাসের ৭ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত 36811 হাওড়া-বর্ধমান লোকাল সহ আরও বেশ কিছু ট্রেন বাতিল থাকছে৷ দূরপাল্লার ট্রেনগুলি চলবে অন্য রুটে৷ এই তালিকায় রয়েছে-

15236 ডাউন দারভাঙ্গা – হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস

12370 ডাউন দেরাদুন – হাওড়া কুম্ভ এক্সপ্রেস

12328 ডাউন দেরাদুন – হাওড়া উপাসনা এক্সপ্রেস

15272 ডাউন মুজাফফরপুর – হাওড়া জনসাধরান এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেন।

অন্যদিকে নৈহাটি হালিশহর লাইনে মেরামতির কারণে বাতিল শিয়ালদহ মেইনলাইনেরও বেশ কিছু ট্রেন। রেল সূত্রে অজানা গিয়েছে,রবিবার সকাল ৯ টা পর্যন্ত বাতিল করা হয়েছিল বেশ কিছু ট্রেন। যার মধ্যে ছিল শিয়ালদহ-কৃষ্ণনগর আপ ও ডাউন, শিয়ালদহ-গেদে আপ ও ডাউন, শিয়ালদহ-শান্তিপুর আপ ও ডাউন, শিয়ালদহ-রানাঘাট আপ ও ডাউন, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত আপ ও ডাউন এবং কল্যাণী সীমান্ত-নৈহাটি ডাউন ট্রেন।

 

About Post Author