Home » কাকদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসব পালন 

কাকদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসব পালন 

সময় কলকাতা ডেস্ক: কাকদ্বীপের ঐতিহ্যাবাহী রাস উৎসবকে কেন্দ্র করে সাজ সাজ রব। রাস উৎসব উপলক্ষে নগরকীর্তনে ভিড় জমিয়েছে আট থেকে আশি। স্থানীয়দের পাশাপাশি নগরকীর্তনে অংশগ্রহণ করেন মতুয়া সম্প্রদায়ের মানুষজনও। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সাড়ম্বরে পালিত হচ্ছে কাকদ্বীপের রাস উৎসব।

রাস উৎসব ঘিরে মেতে উঠেছে চৈতন্যভূমি, নবদ্বীপ থেকে শান্তিপুর। শুধু চৈতন্যভূমই নয় রাস উৎসব ঘিরে সেজে উঠেছে দক্ষিণ চব্বিশ পরগণার কাকদ্বীপও। গোবিন্দরামপুর সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে প্রতিবছর রাস উৎসব উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছরও তার কোনো ব্যাতিক্রম হয়নি। রাস উৎসবকে কেন্দ্র করে নগরকীর্তনে ভিড় জমিয়েছে স্থানীয়রা। মতুয়া সম্প্রদায়ের মানুষজনও অংশগ্রহণ করেন। দীর্ঘ ১৫ বছর ধরে রাস উৎসব উপলক্ষে চলে আসছে এই নগরকীর্তন।

উদ্যোক্তাদের দাবি, এবছর শোভাযাত্রায় রেকর্ড সংখ্যক মানুষজন উপস্থিত হয়েছেন। প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এই নগরকীর্তন উপলক্ষে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় রাধাকৃষ্ণের যুগলবন্দি সেজে কিশোর – কিশোরীরাও অংশগ্রহণ করেন। যা দেখতে ইতিমধ্যে দূর দূরান্ত থেকে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ। এ নিয়ে স্থানীয় বাসিন্দা দীপঙ্কর জানা বলেন, এই শোভাযাত্রা এলাকার একটি ঐতিহ্য। যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন সেখানে আসেন।

এই শোভাযাত্রায় স্থানীয় মানুষজনের সঙ্গে মতুয়া সম্প্রদায়ের মানুষজনের যোগ দেওয়া এক অন্য মাত্রায় নিয়ে যায় শোভাযাত্রাকে। এ নিয়ে কাকদ্বীপ ব্লকের মতুয়া সম্প্রদায়ের সভাপতি সহদেব দাস জানান, ‘প্রতিবছর এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন তাঁরা। ঠাকুরনগরে তাঁদের প্রধান কেন্দ্র। ধর্মীয় যে কোনো কাজে তাঁরা উৎসাহের সঙ্গে পালন করেন।’

 

 

About Post Author