সময় কলকাতা ডেস্ক: গরুপাচারকাণ্ডে সিবিআই নজরে আরও দুই অনুব্রত ঘনিষ্ঠ। বোলপুর পুরসভার ভাইস চেয়ারম্যান ওমর শেখ ও কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে তলব করল সিবিআই। বৃহস্পতিবার বোলপুরের অস্থায়ী ক্যাম্পে হাজিরার নির্দেশ দেওয়া হয়।
সিবিআই সূত্রে দাবি, অনুব্রত ঘনিষ্ঠ এই দুই তৃণমূল কাউন্সিলরের নামে প্রচুর সম্পত্তি কেনা হয়েছে,গরুপাচারের টাকা সেই বেনামি সম্পত্তিতে বিনিয়োগ করা হয়ে থাকতে পারে বলে সিবিআইয়ের অনুমান। সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠানো হয়েছে এই দুই কেষ্ট ঘনিষ্ঠকে। সিবিআই অস্থায়ী ক্যাম্প থেকে ১৫ মিনিট পর বেরিয়ে যান ওমর সেখ। যদিও জেরা নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলতে চাননি তিনি।

উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য । পেশায় একজন শিক্ষিকা হয়ে কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই ইতিমধ্যেই সুকন্যা মণ্ডলকে জেরা করেছে ইডি। এরপর এই মামলায় ইডির নজরে রয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজন। তাদেরকেও জেরা করতে তলব করতে পারে ইডি, এমনটাই সূত্রের খবর।


More Stories
ধাক্কা তৃণমূলে, জ্যোতিপ্ৰিয় মল্লিক দলীয় সব পদ থেকে ইস্তফা দিলেন
ডিমথেরাপি ও জনরোষ ধূপগুড়িতে,অভিযুক্ত তৃণমূল নেতাকে রক্ষা করতে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ
“মাথা উঁচু করে রাজনীতি “- মুখ্যমন্ত্রী সকাশে মমতাপন্থী বিধায়করা