সময় কলকাতা ডেস্ক: মেনকা গম্ভীরের রক্ষাকবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ ইডি। কয়লা পাচার কাণ্ডে সিঙ্গল বেঞ্চের তরফে রক্ষাকবচ দেওয়া হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকে। বৃহস্পতিবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই আদালতে যায় ইডি। আগামী ১৬ ডিসেম্বর এই মামলার শুনানি ।প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে সেই মামলা গৃহীত হয়েছে।

প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডে ইডির নজরে ছিল অভিষেকের স্ত্রী ও শ্যালিকার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন। সেই কারণেই অভিষেকপত্নী রুজিরা ও শ্যালিকা মেনকা গম্ভীরেকে একাধিকবার তলব করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও একাধিকবার ইডির প্রশ্নের মুখে পড়তে হয়েছে এই মামলায়।

উল্লেখ্য, কিছুদিন আগেই বিদেশ যাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। জানা গিয়েছে,মা অসুস্থতার কারণেই ব্যাংকক যেতে চেয়েছিলেন মেনকা। কলকাতা হাইকোর্ট মেনকা গম্ভীরের এই আবেদন মঞ্জুরও করেছিল। এর আগে গত ১০ সেপ্টেম্বর ব্যাংকক যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে মেনকা গম্ভীরকে আটকানো হয় বলেই অভিযোগ। তাঁকে আড়াই ঘণ্টা বিমানবন্দরেই বসিয়ে রেখে শেষ পর্যন্ত বিমানবন্দর থেকে ফেরানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকে। এই ঘটনায় হাইকোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও দায়ের হয়।


More Stories
ধাক্কা তৃণমূলে, জ্যোতিপ্ৰিয় মল্লিক দলীয় সব পদ থেকে ইস্তফা দিলেন
ডিমথেরাপি ও জনরোষ ধূপগুড়িতে,অভিযুক্ত তৃণমূল নেতাকে রক্ষা করতে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ
“মাথা উঁচু করে রাজনীতি “- মুখ্যমন্ত্রী সকাশে মমতাপন্থী বিধায়করা