সময় কলকাতা ডেস্কঃ বৈদিক ভিলেজের গণধর্ষণকাণ্ডে এবার নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হল। সেইসঙ্গে ১০ তারিখ জন্মদিনের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন,তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই পুলিশ সূত্রে খবর। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। এদিকে শনিবারই বৈদিক ভিলেজের গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসত আদালত। তাদের জিজ্ঞাসাবাদ করে নতুন কিছু তথ্য উঠে আসতে পারে বলেই দাবি পুলিশের।
প্রসঙ্গত,১০ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার বৈদিক ভিলেজের রিসর্টে একটি জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। ১০ থেকে ১৫ জনের একটি দল সেই পার্টিতে উপস্থিত ছিল। অভিযোগ, সেই পার্টি শেষ হতেই ওই তরুণীকে মাদকাসক্ত করে গণধর্ষণ করা হয়। এরপরেই ওই তরুণী ১১ তারিখ অর্থাৎ ঘটনার পরের দিন একটি লিখিত অভিযোগ দায়ের করেন রাজারহাট থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই রাজারহাট থানার পুলিশ তড়িঘড়ি চার অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য এদিন রাজারহাট থানায় উপস্থিত হয়েছিলেন বিধান নগর পুলিশ কমিশনারেট এর পুলিশ কমিশনার গৌরব শর্মা, ডিসি নিউটাউন, এসিপি রাজারহাট ও বিধাননগর কমিশনারেট-এর গোয়েন্দা শাখার পুলিশ।
ধৃতদের শনিবার বারাসাত আদালতে পেশ করা হলে বারাসাত আদালত অভিযুক্তদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে যে,বৈদিক ভিলেজের কর্তৃপক্ষের উপস্থিতিতে এই ঘটনা ঘটে যাওয়ার পরেও রাজারহাট থানার পুলিশকে অভিযুক্তদের বিষয়ে কোনরকম তথ্য কেন দিতে পারেনি তারা? ইতিমধ্যেই গোটা ঘটনাটি খতিয়ে দেখছে রাজারহাট থানার পুলিশ।
বৈদিক ভিলেজের গণধর্ষণকাণ্ডে গোপন জবানবন্দি নির্যাতিতার


More Stories
মৃত্যু মিছিলে মৃতের সংখ্যা বেড়ে ১৫ এবং কালীর “কালা কার্তুত!”
গভীর বিপাকে অরূপ বিশ্বাস, খুনের চেষ্টার অভিযোগ দায়ের
তারাতলায় উদ্ধারকার্য জারি , মৃত্যু বেড়ে ১০