সময় কলকাতা ডেস্কঃ আজ ১৪ নভেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩১৮ তম দিন।আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৭৮০ – ব্রিটিশরাজ ‘বেঙ্গল গেজেট’ প্রকাশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে।
১৮৬৫ – মাইকেল মধুসূদন দত্তের ‘পদ্মাবতী’ নাটক প্রথম অভিনীত হয়।
১৮৯৬ – নায়াগ্রাতে বিদ্যুৎকেন্দ্র চালু হয়।
১৯০৮ – খ্যাতনামা বিজ্ঞানী আলবার্ট আইনষ্টাইন প্রথম, আলোক-সংক্রান্ত কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন করেছিলেন।
১৯২২ – যুক্তরাজ্য থেকে বিবিসি [ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন] প্রতিষ্ঠিত হয় এবং প্রথম বিবিসি রেডিও প্রচার শুরু হয়।
১৯৬৯ – ব্রিটেনে রঙিন টিভি সম্প্রচার শুরু হয়।
১৯৯৬ – বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার শুরুর প্রশ্নে সংসদে ইনডেমনিটি (বাতিল) বিল পাস করেন।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৮৯ – জহরলাল নেহরু,ভারতের জাতীয় কংগ্রেসের ও স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯১ – ফ্রেডরিক ব্যানটিং, কানাডীয় চিকিৎসক, চিকিৎসাবিজ্ঞানী এবং ইনসুলিন এর সহ-আবিষ্কারকের জন্মদিন আজ।
১৯২২ – বুট্রোস ঘালি, মিশরীয় কূটনীতিবিদ, জাতিসংঘের ৬ষ্ঠ মহাসচিব এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৭১৬ – গট্ফ্রিট লাইব্নিৎস, একজন জার্মান দার্শনিক এবং গণিতবিদ আজকের দিনে প্রয়াত হন।
১৮৩১ – ব্রিটিশের বিরুদ্ধে লড়ে তিতুমীর এদিন শহীদ হন।
১৯২০ – ভারতের স্বাধীনতা সংগ্রামী রাজা সুবোধচন্দ্র বসু মল্লিকের প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি