সময় কলকাতা ডেস্ক: কিছুতেই কমছে না টুইটার বিতর্ক।এলন মাস্কের সিদ্ধান্তের পর শয়ে শয়ে কর্মীরা ইস্তফা দিতে শুরু করেছেন। কিন্তু তাতেও বিচলিত নন মাস্ক। এ ব্যাপারে যে তিনি মোটেও উদ্বিগ্ন নন টুইটারের নতুন মালিক,সে কথাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন।
সূত্রের খবর,ভারত অফিসের ৯০ ভাগ কর্মীকে ছাঁটাই করেছে টুইটার। ভারতে এর আগে টুইটারের প্রায় ২৫০ জন কর্মী ছিলেন। এখন সেই সংখ্যাটা নেমে ১০-এ দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে প্রায় ৩,৭০০ কর্মীকে বরখাস্ত করেছে টুইটার।
উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান এলন মাস্ক। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। তারপরেই শুরু হয় আইনি লড়াই। এলন মাস্কের বিরুদ্ধে একটি মামলাও করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতেও যান মাস্ক। তবে এসবের মধ্যে আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয় নিজেদের মধ্যে। এরপরই আগের দামেই টুইটার কিনে নেন এলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক