সময় কলকাতা ডেস্ক: জেগে উঠেছে জিয়নকাঠি। মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে এলেন ঐন্দ্রিলা। এইমুহুর্তে কোন রকম সাপোর্ট ছাড়াই রয়েছেন ঐন্দ্রিলা। একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন ঐন্দ্রিলা। সকলের প্রার্থনা আর চিকিৎসকদের প্রচেষ্টায় মৃত্যুকে জয় করলেন ঐন্দ্রিলা, শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানান সব্যসাচী নিজে।
এর মধ্যেই জানা গিয়েছে, ১২ লক্ষ টাকার ওপর পৌঁছেছে হাসপাতালের বিল । এই বিলের অঙ্ক আরও বাড়তে পারে। সূত্রের খবর, ঐন্দ্রিলার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিতে চলেছেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। প্রয়োজনে রাজ্যের বাইরে অন্য কোথাও ঐন্দ্রিলাকে চিকিৎসা করাতে গেলে সেই খরচও বহন করবেন অরিজিৎ সিং। এ বিষয়ে সব্যসাচী জানান, এখনও পর্যন্ত ঐন্দ্রিলার চিকিৎসার খরচ চালাচ্ছে তার পরিবার। তবে অরিজিৎ সিং এর সঙ্গে ঐন্দ্রিলার চিকিৎসা নিয়ে আলোচনা হয়েছে।
গত ২ নভেম্বর থেকে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা। ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ঐন্দ্রিলা। তার পর থেকেই ভেন্টিলেশনে ছিলেন ঐন্দ্রিলা। এর মধ্যেই বুধবার সকালে ফের হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। শোনা গিয়েছে, সিপিআর দেওয়া হচ্ছে তাঁকে। অভিনেত্রীকে নিয়ে চিকিৎসকদের চিন্তা বেড়েই চলেছে।

উল্লেখ্য, কালার্স বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে যাত্রা শুরু করেন ঐন্দ্রিলা। এরপর ‘জীবন জ্যোতি’, ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে দেখা যায় তাকে । মারণ রোগের সঙ্গে লড়াই করছেন বহুদিন ধরে। একবার নয় দু-দু’বার এই লড়াইয়ে জিতে গিয়েছেন অভিনেত্রী। তারপর বেশ কিছুদিন সুস্থই ছিলেন ঐন্দ্রিলা। ফের তাকে সুস্থভাবে স্বাভাবিক জীবনে দেখার অপেক্ষায় তার অনুরাগীরা


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?