সময় কলকাতা ডেস্কঃ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘দৃশ্যম ২’। জানা গিয়েছে,২০২৩-এর জানুয়ারি মাসেই আমাজন প্রাইমে মুক্তি পাবে ছবিটি। ১৮ নভেম্বর সিলভার স্ক্রিনে মুক্তি পেল অজয় দেবগন, তব্বু অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘দৃশ্যম টু’। ছবির মুক্তির দিন যতই এগিয়ে আসছিল, ততই যেন এই ছবিকে ঘিরে রহস্য আরও বাড়ছিল। দৃশ্যম টু নিয়ে দর্শকের মধ্যে ছবি দেখার যে উৎসাহ তার পারদ ক্রমশ চড়ছিল। ইতিমধ্যেই ছবিটি যে দর্শকদের ব্যাপক মন কেড়েছে,তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও ছবিটি মুক্তির দু’দিন আগে থেকেই সিনেমার অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছিল। সূত্রের খবর, মোট ১.৬৮ কোটি টাকার অগ্রিম বুকিং হয়েছিল।

কিছুদিন আগেই ছবির তারকাদের ফার্স্ট লুকও সামনে এসেছে। সম্প্রতি নেট দুনিয়ায় ব্যাপক নজর কেড়েছেন দৃশ্যম-এর নায়িকা শ্রীয়া সরেন। অভিনেত্রীর লেটেস্ট ফটোশ্যুটে ঘুম উড়েছে নেটিজেনদের। কালো পোশাকে একেবারে লাস্যময়ী শ্রিয়া। কমেন্ট বক্স একদিকে যেমন অভিনেত্রীর লুকের তারিফ করেছেন নেটিজেনরা তেমনই একাংশ আবার তাঁর বোল্ড ফটেশ্যুটের জন্য কটাক্ষও করেছেন।

কিছুদিন আগেই অভিনেতা অজয় দেবগন ‘দৃশ্যম টু’-এর টিজার শেয়ার করে লিখেছিলেন, ‘২ আর ৩ অক্টোবর কী হয়েছিল মনে আছে তো? বিজয় সালগাওকর ফিরছে তার পরিবারকে নিয়ে।এর আগে ২০১৫ সালে মুক্তি পায় ‘দৃশ্যম’। সে সময় দর্শকদের বেশ নজর কেড়েছিল এই ছবির প্রথম ভাগ। ‘দৃশ্যম ২’ ছবিতে রয়েছে অজয় দেবগণ, অক্ষয় খান্না, তব্বু, শ্রিয়া শরন, রজত কপূর ও ইশিতা দত্ত। এই ছবিতে অজয় দেবগণকে ফের বিজয় সালগাওকরের চরিত্রে দেখা যাবে। এর আগে ‘দৃশ্যম’ ছবিটি দর্শকদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় হয়। তাই এবার ‘দৃশ্যম টু’ –এর সিক্যুয়েলকে ঘিরেও দর্শকদের প্রত্যাশা তুঙ্গে ছিল। যদিও এর আগে সোশ্যাল মিডিয়ায় অজয় দেবগনের টিজার শেয়ার করার পরই নেটিজেনরা নানা কমেন্টে ভরিয়ে দিয়েছিল। কমেন্টে তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।


More Stories
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
ধুরন্ধর অভিনেতা নাদিম খান প্রলোভন দেখিয়ে সহবাসে অভিযুক্ত