Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২১ নভেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩২৫ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৮৭৭ – টমাস আলভা এডিসন ফোনোগ্রাফ আবিষ্কারের কথা ঘোষণা করেন।

১৯৪৫ – ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এবং আজাদ হিন্দ ফৌজের বন্দিদের মুক্তির দাবিতে কলকাতায় ছাত্র-শোভাযাত্রায় যোগ দিয়ে পুলিশের গুলিতে ছাত্রকর্মী রামেশ্বর ও আবদুল সালাম নিহত হন।

১৯৪৭ – স্বাধীন ভারতে আজকের দিনে জাতীয় পতাকা সংবলিত ডাকটিকিট প্রকাশ করা হয়।

১৯৭১ – বাংলাদেশ-ভারত মিত্র বাহিনী গঠিত হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৬৯৪ – ভলতেয়ার, ফরাসি লেখক ও দার্শনিক আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯০৪ – বাঙালি শিশু সাহিত্যিক ও ছড়াকার হরেন ঘটক-এর জন্মদিন আজ

১৯২১ -প্রণোদিত প্রজননের জনক ড.হীরালাল চৌধুরী,প্রখ্যাত ভারতীয় বাঙালি মৎসবিজ্ঞানী এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৭০ – নোবেলজয়ী ভারতীয় পদার্থবিদ চন্দ্রশেখর ভেঙ্কট রামনআজকের দিনে প্রয়াত হন।

১৯৭৪ – পুণ্যলতা চক্রবর্তী, শিশু সাহিত্যিক এদিন প্রয়াত হন।

১৯৯৫ – সবিতাব্রত দত্ত, নবনাট্য যুগের বিশিষ্ট অভিনেতা ও গায়কের প্রয়াণ দিবস আজ।

About Post Author