Home » ভয়াবহ রেল দুর্ঘটনা ওড়িশায়,মৃত ৩ 

ভয়াবহ রেল দুর্ঘটনা ওড়িশায়,মৃত ৩ 

সময় কলকাতা ডেস্কঃ সপ্তাহের শুরুতেই ভয়াবহ রেল দুর্ঘটনা ওড়িশায়। লাইনচ্যুত হয়ে মালগাড়ি সোজা ঢুকে পড়ল স্টেশনের যাত্রী প্রতিক্ষালয়ে। ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই শিশু সহ তিনজন। ট্রেনটি ভদ্রক জেলা থেকে কটকের দিকে যাচ্ছিল বলেই জানা গিয়েছে। মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি নিহতদের পরিবারপিছু আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

রেলসুত্রে জানা গিয়েছে,সোমবার ভোর ৬ টা নাগাদ ভদ্রক কপিলাস রোড রেলওয়ে সেকশনে অবস্থিত জাজপুরের কোরেই স্টেশনে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। নিয়ন্ত্রণ হারিয়ে মালগাড়িটি স্টেশনের ওয়েটিং রুমে ঢুকে পড়ে। এমনকী মালগাড়ির কয়েকটি ওয়াগন লাইনচ্যুত হয়ে প্রথমে ফুটব্রিজে ধাক্কা মারে। মালগাড়িটি লাইনচ্যুত হওয়ায় রেলস্টেশন ভবনেও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার সময় ওই যাত্রী প্রতিক্ষালয়ে ৩০ জনেরও বেশি দাঁড়িয়েছিলেন। অভিযোগ, কোরেই স্টেশন দিয়ে যাওয়ার সময় মালগাড়িটির গতি কমানোর কথা ছিল। তবে তা করা হয়নি।

অন্যদিকে,এই ঘটনার জেরে কোরেই স্টেশনে দীর্ঘক্ষণের জন্য ব্যহত হয় রেল পরিষেবা। এদিন শালিমার থেকে শালিমার পুরি ধউলি এক্সপ্রেস ও শালিমার হায়দ্রাবাদ ইস্ট কোস্ট, এই দুটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

About Post Author