সময় কলকাতা ডেস্ক: নদিয়ার তৃণমূল নেতা মতিউর ইসলাম হত্যাকাণ্ডে গ্রেফতার ১। শনিবার অভিযুক্ত ইসরাফিল শেখকে আদালতে হাজির করা হয়। যদিও পুলিশ ভ্যানে বসে নিজেকে নির্দোষ বলে দাবি করেন অভিযুক্ত। পুলিশের প্রাথমিক অনুমান, জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন হতে হয় মতিউর ইসলামকে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় নওদা থেকে বাড়ি যাওয়ার পথে খুন হন করিমপুর ২ নম্বর অঞ্চলের সংখ্যালঘু সেলের তৃণমূল সভাপতি মতিরুল ইসলাম। তাঁর স্ত্রী নারায়নপুর ২ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। আমতলা মিশনে ছেলেকে দেখতে মুর্শিদাবাদে গিয়েছিলেন মতিরুল। অভিযোগ, সেখান থেকে ফেরার সময় টিয়াকাটা ফেরিঘাটে ওই তৃণমূল নেতার উপর চড়াও হয় দুষ্কৃতীরা। তাঁকে লক্ষ্য করে বোমাবাজি ও কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মতিরুল। ওই খুনের ঘটনায় দশ জনের নামে অভিযোগ জমা পড়ে। তদন্ত নেমে একজনকে গ্রেপ্তার করল নওদা থানার পুলিশ।


More Stories
সর্প আতঙ্ক গ্রাস করছে ধূপগুড়িকে
আয়ুষ-দীপককে বুক দিয়ে আগলে রাখার প্রতিশ্রুতি আইসি সুবলের
জলে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু