সময় কলকাতা ডেস্কঃ আজ ১ ডিসেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩৩৫ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
৯৬৭ – রাজকীয় গ্রিনউইচ মানমন্দিরে পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় টেলিস্কোপ ‘আইজাক নিউটন’ চালু করা হয়।
১৯৬৩ – নাগাল্যান্ডকে ভারতের ১৬তম রাজ্য হিসাবে ঘোষণা দেয়া হয়।
১৯৭১ – ভারতীয় সেনাবাহিনী পাকিস্থানের কাছ থেকে কাশ্মীর পুনরুদ্ধার করে।
১৯৮০ – বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয়।
১৯৮১ – এইচআইভি ভাইরাসের অস্তিত্বের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৫৮ – প্রসিদ্ধ হোমিওপ্যাথিক ঔষধ ব্যবসায়ী, সমাজসেবী ও দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৩ – চট্টগ্রামে যুব বিদ্রোহের অন্যতম নায়ক অনন্ত সিং-এর জন্মদিন আজ।
১৯১৭ -বিমলচন্দ্র সিংহ সংস্কৃত সাহিত্য দর্শনশাস্ত্রে ও ফরাসি ভাষার সুপণ্ডিত ও চিন্তাশীল লেখক এদিন জন্মান।
১৯৩২ – অদ্রীশ বর্ধন, বাঙালি ঔপন্যাসিক, কল্পবিজ্ঞান লেখক ও সম্পাদক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৫৫ – উদিত নারায়ণ, ভারতীয় সঙ্গীতশিল্পী এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৬৪ – জে বি এস হ্যালডেন, বৃটিশ-ভারতীয় বিজ্ঞানী আজকের দিনে প্রয়াত হন।
১৯৭৪ – ভারতের স্বাধীনতা সংগ্রামী ও রাজনৈতিক ব্যক্তিত্ব সুচেতা কৃপালনী-র প্রয়াণ দিবস আজ।
১৯৯০ – বিজয়লক্ষ্মী পণ্ডিত, ভারতীয় কূটনৈতিক ও রাজনীতিবিদ এদিন প্রয়াত হন।
১৯৯৭ – খান আতাউর রহমান, বাংলাদেশী চলচ্চিত্রাভিনেতা, সুরকার, গায়ক, চলচ্চিত্র নির্মাতা আজকের দিনে প্রয়াত হন।
১৯৯৯ – ভারতীয় বাঙালি লেখক, কণ্ঠশিল্পী, অভিনেতা, নৃত্যশিল্পী ও রবীন্দ্রসংগীত-বিশারদ শান্তিদেব ঘোষ-এর প্রয়াণ দিবস আজ।
২০১৮- আনোয়ার হোসেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি আলোকচিত্রী ও চলচ্চিত্র ভিডিওগ্রাফার এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি