সময় কলকাতা ডেস্কঃ আজ ৩০ নভেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩৩৪ তম দিন।আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮৬৩ – উমাচরণ ভট্টাচার্য মুদ্রিত মাসিক পত্রিকা ‘সচিত্র ভারত সংবাদ’ প্রাকাশিত হয়।
১৮৬৬ – শিকাগোতে প্রথম পানির নিচে হাইওয়ে টানেল তৈরির কাজ শুরু হয়।
১৯১৭ – কলকাতায় জগদীশচন্দ্র বসুর ৬০তম জন্মদিবসে বসু বিজ্ঞান মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়।
১৯৭৭ – আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল–IFAD প্রতিষ্ঠিত হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৫৮ – স্যার জগদীশ চন্দ্র বসু,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি পদার্থ ও জীব বিজ্ঞানী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৩ – রাধারাণী দেবী,বিশ শতকের বাঙালি মহিলা কবি এদিন জন্মান।
১৯০৮ – বিশ শতকের বাঙালি কবি, সাহিত্যিক, নাট্যকার ও প্রাবন্ধিক বুদ্ধদেব বসুর জন্মদিন আজ।
১৯২৮ – অমর গঙ্গোপাধ্যায়, বাংলা নাট্যমঞ্চের বিখ্যাত অভিনেতা এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯০০ – অস্কার ওয়াইল্ড, আইরিশ প্রাবন্ধিক, ঔপন্যাসিক, নাট্যকার ও কবি আজকের দিনে প্রয়াত হন।
১৯০৯ – ভারতীয় বাঙালি ঔপন্যাসিক,ঐতিহাসিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব রমেশচন্দ্র দত্ত-র প্রয়াণ দিবস আজ।
১৯৩৩ -নারীশিক্ষার পথপ্রদর্শক শিক্ষাবিদ মুরলীধর বন্দ্যোপাধ্যায় এদিন প্রয়াত হন।
১৯৮৪ –অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী ইন্দুবালা দেবীর প্রয়াণ দিবস আজ।
১৯৮৪- প্রখ্যাত সংগতিয়া রাধাকান্ত নন্দী এদিন প্রয়াত হন।
২০১২ – ইন্দ্র কুমার গুজরাল, ভারতীয় রাজনীতিবিদ ও ১২ তম প্রধানমন্ত্রী আজকের দিনে প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি