Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৩ ডিসেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩৩৭ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৯৭১ – মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান ভারত আক্রমণ করে বসে। ভারতে দ্বিতীয় বার জরুরি অবস্থা জারি করা হয়।

১৯৮৩ – বাংলা ভাষায় প্রথম ‘ছোটদের অভিধান’ প্রকাশ করে বাংলা একাডেমী।

১৯৮৪ – ভারতের ভূপালে একটি মার্কিন কারখানা থেকে বিষাক্ত রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় অন্ততঃ আড়াই হাজার মানুষ প্রাণ হারায়।

২০২০ – সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন স্মরণে কলকাতার মাঝেরহাটে জয় হিন্দ সেতু নামে নতুন ব্রিজের উদ্বোধন হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৮২ – খ্যাতনামা চিত্রশিল্পী নন্দলাল বসু আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৮৪ – ভারতের বিখ্যাত দার্শনিক, রাজনীতিবিদ ও প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ-এর জন্মদিন আজ।

১৮৮৯ – ক্ষুদিরাম বসু, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের শুরুর দিকের সর্বকনিষ্ঠ ও প্রভাবশালী এক বিপ্লবী এদিন জন্মান।

১৯২২ – শ্যামল গুপ্ত, বিংশ শতকের শেষার্ধের আধুনিক বাংলা রোমান্টিক গানের কিংবদন্তি গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৮৬৮ – হরচন্দ্র ঘোষ, ঊনিশ শতকের বাঙালি বিচারক ও সমাজ সংস্কারক আজকের দিনে প্রয়াত হন।

১৯৩৮ – ব্রজেন্দ্রনাথ শীল,বাঙালি দার্শনিক ও বহুবিদ্যাবিশারদ পণ্ডিত-এর প্রয়াণ দিবস আজ।

১৯৫৬ – মানিক বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক এদিন প্রয়াত হন।

১৯৭৯ – মেজর ধ্যানচাঁদ,প্রখ্যাত ভারতীয় হকি খেলোয়াড় আজকের দিনে প্রয়াত হন।

১৯৮২ – কবি ও প্রাবন্ধিক বিষ্ণু দে-র প্রয়াণ দিবস আজ।

১৯৯৮ – সুবোধচন্দ্র সেনগুপ্ত, ইংরাজী সাহিত্যের দিকপাল শিক্ষক, শেক্সপিয়ার সম্পর্কে বিশেষজ্ঞ ও বিশিষ্ট সাহিত্য সমালোচক এদিন প্রয়াত হন।

২০১১ – দেব আনন্দ, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা,চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক আজকের দিনে প্রয়াত হন।

About Post Author