সময় কলকাতা ডেস্কঃ
আজ ৪ ডিসেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩৩৮ তম দিন।
আজকের দিনের বিশেষ গুরুত্ব :
১৭৯১ – বিশ্বের সবচেয়ে প্রাচীন বরিবাসরীয় ব্রিটেনে দি অবজার্ভার পত্রিকা প্রকাশিত হয়।
১৮২১ – ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ও তারাচরণ দত্তের সম্পাদনায় সাপ্তাহিক ‘সম্বাদ কৌমুদী’ প্রথম প্রকাশিত হয়।
১৮২৯ – লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক আইন করে সতীদাহ প্রথা বন্ধ করে দেন।
১৮৯৯ – প্রথমবারের মতো টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্যে এই জ্বরের ভ্যাকসিন মানব দেহে ব্যবহার করা হয়।
১৯২৪ – মুম্বইয়ে গেটওয়ে অব ইন্ডিয়া-র উদ্বোধন হয়।
১৯৫৯ – সেচ ও বিদ্যুৎ প্রকল্প রূপায়নের লক্ষ্যে ভারত ও নেপালের মধ্যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৭১ – ভারত–পাকিস্তান যুদ্ধ ১৯৭১ -এ ভারতীয় নৌবাহিনী পাকিস্তানি নৌবাহিনীর চারটি জাহাজ নষ্ট করে দেয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৮৮ – রমেশচন্দ্র মজুমদার, ভারতের বাঙালি অধ্যাপক ও ইতিহাসবিদ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯৩ – দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, ভারতের প্রখ্যাত বাঙালি অভিনেতার জন্মদিন আজ।
১৯১০ – আর. ভেঙ্কটরমন,ভারতীয় আইনজ্ঞ,স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের অষ্টম রাষ্ট্রপতি এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
২০০০ – কলিন কাউড্রে, ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সিতে জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ ক্রিকেটার ও অধিনায়ক আজকের দিনে প্রয়াত হন।
২০১৭ -পূরবী মুখোপাধ্যায় প্রথিতযশা রবীন্দ্র সংগীত শিল্পীর প্রয়াণ দিবস আজ।
২০১৭-শশী কাপুর,বিখ্যাত ভারতীয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা এদিন প্রয়াত হন।
২০১৯ – সাবেক ইংল্যান্ড অধিনায়ক, কিংবদন্তি ফাস্ট বোলার ও তিন দশক ধরে ধারাভাষ্যকার বব উইলিস-এর প্রয়াণ দিবস আজ।


More Stories
ব্রাজিল আসছে, হারিয়ে গেল জামশেদপুর, শেষ ম্যাচে সাডেন ডেথে হার
শরীর ঢেকে যায় বিজ্ঞাপনে, হিউম্যান বিলবোর্ড ফালাকাটার অধীর বর্মন
ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা ও অবদান