সময় কলকাতা ডেস্কঃ আজ ৮ ডিসেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩৪২ তম দিন।আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৯৩০ – কলকাতা শহরের মহাকরণে অলিন্দ যুদ্ধে বিনয় বসু,বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত অত্যাচারী ইংরেজ অফিসার এন জি সিম্পসন হত্যা করেন।
১৯৪৬ – সংবিধান রচনার জন্য দিল্লিতে ভারতের গণপরিষদের প্রথম সভা হয়।
১৯৭১ – ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের করাচী বন্দরে হামলা করে।
২০০৯ – বাগদাদে এক বোমা বিষ্ফোরণে ১২৭ জন নিহত ও ৪৪৮ জন আহত হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৯০০ – ভারতের খ্যাতিমান নৃত্যশিল্পী, নৃত্যপরিকল্পক ও অভিনেতা উদয়শঙ্কর আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১৩ – কমিউনিস্ট বুদ্ধিজীবী ও ইতিহাসবিদ চিন্মোহন সেহানবীশ-এর জন্মদিন আজ।
১৯৪২ – হেমন্ত কানিদকর, ভারতীয় ক্রিকেটার এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯০৩ – খ্যাতনামা ব্রিটিশ চিন্তাবিদ ও দার্শনিক হার্বার্ট স্পেন্সার আজকের দিনে প্রয়াত হন।
২০২১ -ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান বিপিন রাওয়াত-এর প্রয়াণ দিবস আজ।
২০২১-টপ্পা ও পুরাতনী বাংলা গানের কিংবদন্তি শিল্পী চণ্ডীদাস মাল এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি