Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৯ ডিসেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩৪৩ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৭৫৮ – ভারতের মাদ্রাজকে নিয়ে উপনিবেশবাদী বৃটেন ও ফ্রান্সের মধ্যে ১৮ মাসের যুদ্ধ শুরু হয়।

১৭৯৩ – নিউ ইয়র্ক শহড়ের প্রথম সংবাদপত্র ‘আমেরিকান মিনার্ভা’ নোয়াহ ওয়েবস্টার কর্তৃক প্রতিষ্ঠিত হয়।

১৮৮৩ – ভবতারিণী (মৃণালিনী) দেবীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয়।

১৯২৪ – কলকাতা ইসলামিয়া কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৪৮৪ – মধ্যযুগীয় ভক্তিবাদী সন্তকবি সুরদাস আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৭৯ – বাঙালি বহুভাষাবিদ পণ্ডিত এবং প্রাবন্ধিক অমূল্যচরণ বিদ্যাভূষণ-এর জন্মদিন আজ।

১৮৮০ – বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, খ্যাতিমান বাঙালী সাহিত্যিক এবং সমাজ সংষ্কারক এদিন জন্মান।

১৯১২ – কমল মিত্র, বিশিষ্ট বাঙালি অভিনেতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯৪৬ – সোনিয়া গান্ধী, ইতালীয় বংশোদ্ভূত ভারতীয় রাজনীতিবিদ এদিন জন্মান।

১৯৮১ – দিয়া মির্জা, ভারতীয় একজন মডেল এবং অভিনেত্রীর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৩২ – বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক আজকের দিনে প্রয়াত হন।

১৯৪২ – ভারতের পাঁচজন চিকিৎসকের মধ্যে একজন যাঁরা দ্বিতীয় চীন-জাপান যুদ্ধের সময় চীনে চিকিৎসা সহায়তায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন,দ্বারকানাথ কোটনিস-এর প্রয়াণ দিবস আজ

About Post Author