সময় কলকাতা ডেস্কঃ
আজ ১১ ডিসেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩৪৫ তম দিন।
আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী
১৬৮৭ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম মাদ্রাজে পৌরসভা প্রতিষ্ঠার সনদ তৈরির অনুমোদন দেয়।
১৮১৬ – ইন্ডিয়ানা ১৯তম রাজ্য হিসেবে আমেরিকার যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়।
১৮২৩ – ইংরেজি শিক্ষা প্রসারের উদ্দেশ্যে রাজা রামমোহন রায় নিজ ব্যয়ে অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন।
১৮৫১ – স্ত্রী শিক্ষার প্রসার ও সমাজকল্যাণমূলক কাজের জন্য কলকাতায় বেথুন সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৪৬ – অক্ষয়চন্দ্র সরকার, বাংলা সাহিত্যের কবি ও সাহিত্য সমালোচক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৬৮ – বাঙালি অভিনেতা সুরেন্দ্রনাথ ঘোষ (দানীবাবু)-এর জন্মদিন আজ।
১৮৮৩ – শ্রীঅরবিন্দের ঘনিষ্ঠ সহযোগী মাস্টারমশাই নামে পরিচিত জ্যোতিষ ঘোষ এদিন জন্মান।
১৯২২ – দিলীপ কুমার (জন্ম নাম মুহাম্মদ ইউসুফ খান)’ট্রাজেডি কিং’নামে সুপরিচিত ভারতীয় চলচ্চিত্র অভিনেতার জন্মদিন আজ।
১৯২৪ – কথাসাহিত্যিক সমরেশ বসু (কালকূট) আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৫ – ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি রাজনীতিবিদ তথা জাতীয় কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা পরবর্তীতে ভারতের প্রথম বাঙালি ও ত্রয়োদশ রাষ্ট্রপতির জন্মদিন আজ।
১৯৪২ – আনন্দশঙ্কর বিশ্ববিখ্যাত বাঙালি সঙ্গীতজ্ঞ, ফিউশন মিউজিকের গুরু এদিন জন্মান।
১৯৬৯ – বিশ্বনাথন আনন্দ, ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার আজকের দিনে জন্মগ্রহণ করেন।
২০০০ – দীপঙ্কর সাহা (দীপ) আধুনিক বাংলার আধুনিক যুগের কবি বা খুদে কবির জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৬১ – তুলসী চক্রবর্তী,বাংলা সিনেমার স্বনামধন্য কমিক অভিনেতা আজকের দিনে প্রয়াত হন।
১৯৮২ – আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রসায়নবিদ ড. প্রিয়দারঞ্জন রায়-এর প্রয়াণ দিবস আজ।
২০০৪ – কর্ণাটক শাস্ত্রীয় সংগীতের সংগীত শিল্পী ভারতরত্ন এম এস শুভলক্ষ্মী এদিন প্রয়াত হন।
২০০৬ – বিনয় মজুমদার, বাঙালি কবির প্রয়াণ দিবস আজ।
২০১২ – পণ্ডিত রবি শঙ্কর, ভারতের বাঙালি সঙ্গীতজ্ঞ ও কিংবদন্তি সেতার বাদক এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি