Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১০ ডিসেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩৪৪ তম দিন।আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৮৬৮- বিশ্বের প্রথম ট্রাফিক বাতি বসানো হয় লন্ডনের প্যালেস অব ওয়েস্টমিনস্টারের সামনে। লাল ও সবুজ গ্যাস বাতি ছিল সেগুলো।
১৮৮৪- মার্ক টোয়েনের বর্ণবাদবিরোধী উপন্যাস ‘অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন’ প্রথম প্রকাশিত হয়।
১৯২১ – নাট্যাচার্য্য শিশিরকুমার ভাদুড়ী প্রথম ম্যাডান কোম্পানির রঙ্গালয়ে ‘আলমগীর’নাটকে নামভূমিকায় আবির্ভূত হন ও জনপ্রিয়তা অর্জন করেন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৪৫ – পুরাতত্ত্ব বিষয়ক রচনার জন্য খ্যাতিমান লেখক রামদাস সেন আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৭০ – স্যার যদুনাথ সরকার, স্বনামধন্য বাঙালি ইতিহাসবিদ-এর জন্মদিন আজ।
১৮৭৮ – চক্রবর্তী রাজাগোপালাচারী, বিশিষ্ট ভারতীয় আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ, ইতিহাসবিদ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম নেতার জন্মদিন আজ।
১৮৮৮ – ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা প্রফুল্ল চাকী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৯ – শিশু ও কিশোর সাহিত্যের সুপরিচিত লেখক মোহনলাল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন আজ।
১৯২৫ – সংগীত পরিচালক সমর দাস এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৯৫ – স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম কণ্ঠদাতা আবুল কাসেম সন্দ্বীপ আজকের দিনে প্রয়াত হন।
১৯৯৮ -কিরণময় সেন বাঙালি ভারতীয় স্বাধীনতা কর্মী এদিন প্রয়াত হন।
২০০১ -অশোক কুমার, ভারতীয় চলচ্চিত্র অভিনেতার প্রয়াণ দিবস আজ।
২০১০ – জন বেনেট ফেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক আজকের দিনে প্রয়াত হন।

About Post Author