Home » গণ উৎসবের চেহারা নিতে চলেছে মধ্যমগ্রামের এম এল এ কাপ

গণ উৎসবের চেহারা নিতে চলেছে মধ্যমগ্রামের এম এল এ কাপ

আবুল কায়েম, সময় কলকাতা : ফুটবল বিশ্বকাপ চলছে, রয়েছে ফুটবল নিয়ে উন্মাদনা। ভারত অংশগ্রহণকারী দেশ হিসাবে  নেই বিশ্বকাপে, কিন্তু ভারতীয়রা মজে রয়েছে ফুটবলেই। পরিকাঠামো গত ত্রুটির পাশাপাশি ভালো ফুটবলারের অভাবকে কারণ হিসাবে দেখছেন  প্রাক্তন ভারতীয় ফুটবলাররা যারা একদা ভারতের ফুটবলের মানচিত্র কে মেলে ধরেছিলেন গৌরবে। প্রাক্তন ফুটবলারদের সঙ্গে এবার রাজনৈতিক নেতা ও মন্ত্রী তথা প্রশাসনিক ব্যক্তিরা  হাত মিলিয়ে মন দিয়েছেন ফুটবলের উন্নতিকল্পে । ফুটবলে আগ্রহ বাড়ানোই শুধু নয়, নজর ভালো খেলোয়াড়দের তুলে আনার। উন্মাদনা ও আগ্রহ বাড়ানোর কথা জানিয়ে মধ্যমগ্রামে এমএলএ কাপের দ্বিতীয় বর্ষের প্রতিযোগিতার সূচনা করলেন  মন্ত্রী রথীন ঘোষ । মধ্যমগ্রামের সাবেকি ফুটবল কৌলিন্যর মুকুটে আরেকটি পালক যোগ করে মধ্যমগ্রাম ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত বছর থেকে শুরু হয় একঝাঁক প্রাক্তন স্বনামধন্য  ফুটবলারদের উদ্যোগে।এদের মধ্যে রয়েছেন অভিজিৎ রায়চৌধুরী পার্থ চক্রবর্তীর মত ময়দানের একসময়ের নামী তারকারা। এবার প্রতিযোগিতা অন্য মাত্রা পেতে চলেছে  শতবর্ষ প্রাচীন  ইস্টবেঙ্গল ক্লাবের যোগদানে।

আগামী ১৭ তারিখ থেকে শুরু হচ্ছে এম এল এ কাপ।এবারের প্রতিযোগিতার উদ্বোধন  জমকালো।ছিল ঘোড়ার গাড়ি এবং অগুনতি বাইক। আবেগপূর্ণ  শোভাযাত্রা নজর কেড়েছে । এবারের ফুটবল প্রতিযোগিতার মধ্যে দিয়ে ফুটবলের প্রতি মানুষের একাগ্রতা অনেকটাই বাড়বে বলে মন্ত্রী মনে করেন।অর্থাৎ কয়েকদিন ফুটবল জ্বরে গা ভাসাবেন মধ্যমগ্রামবাসী।১৭ ই ডিসেম্বর থেকে ৪ ই জানুয়ারি পর্যন্ত চলবে প্রতিযোগিতা।মোট ৭টি টিম অংশগ্রহণ করছে।ইমামি ইস্ট বেঙ্গল,এরিয়ান্স ক্লাব,জর্জ টেলিগ্রাফ,ক্যালকাটা কাস্টমস, রেনবো,নেতাজি ব্রিগেড উত্তরপাড়া,ইউনাইটেড এফ সি সহ মোট ৭ টি দল এবার অংশ নেবে। আয়োজকরা আশা করছেন, গণ উৎসবের চেহারা নেবে মধ্যমগ্রামের এমএলএ কাপ।

About Post Author