সময় কলকাতা ডেস্ক : আর্জেন্টিনা নাকি ক্রোয়েশিয়া, মরক্কো নাকি ফ্রান্স কে উঠবে ফাইনালে এবং কারা কারা মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের খেতাবী লড়াইয়ে জানতে অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত। বিশ্বকাপ পাওয়ার লড়াই যেরকম জমজমাট হয়ে উঠেছে, সেরকমভাবেই এককভাবে সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুট পাওয়ার লড়াই ও বিশ্বকাপে জারি কাতারে। ফ্রান্সের কিলিয়ান এমবাপে ইতিমধ্যেই পাঁচটি গোল করে রয়েছেন শীর্ষে। এমবাপের ঠিক কাছাকাছি অবস্থান মেসি ও জিরুর। আর্জেন্টিনার জাদুকর ফুটবলার লিওনেল মেসি চারটি গোল করেছেন, ফ্রান্সের অলিভার জিরুও ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে জয়-সুচক গোলটি করে এবারের বিশ্বকাপে চার নম্বর গোলটি করে ফেলেছেন।

এবারের বিশ্বকাপে যে তিনজন সর্বোচ্চ গোল করে সোনার বুট পাওয়ার লড়াই রয়েছেন তাদের মধ্যে দুজনই ফ্রান্সের। আর এ প্রসঙ্গে পরিসংখ্যানের দিক থেকে সোনার বুট পাওয়ার বা এক বিশ্বকাপে সর্বোচ্চ গোল করার তালিকায় অনেকেই থাকলেও একজনের কথা না বললেই নয়। তিনি ও ফ্রান্সের স্ট্রাইকার ছিলেন।তার নাম জাস্ট ফন্টেইন বা জাস্ট ফোঁতে । বিশ্বকাপে গোল্ডেন বুট পাওয়ার তালিকা ও জাস্ট ফন্টেইন( ফোঁতে)কে নিয়ে আলোচনার আগে উল্লেখযোগ্য যে,২০১৮ সালের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেন ফ্রান্সের বিরুদ্ধে পেনাল্টি না মিস করলে ইংল্যান্ড ও হয়তো বিশ্বকাপের লড়াইয়ে থাকতে পারত, হ্যারিকেন হয়তো দ্বিতীয়বার সোনার বুট পাওয়ার লড়াইয়ে থাকতেন। আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে মিরোশ্লাভ ক্লোসে বিশ্বকাপে ১৬ টি গোল করলেও তিনি খেলেছেন চারটি বিশ্বকাপ। ফন্টেইন খেলেছেন একটিমাত্র বিশ্বকাপ। জাস্ট ফন্টেইন বিশ্বকাপ কেন, আন্তর্জাতিক ম্যাচ ও খুব কম খেলেছেন। ফ্রান্সের হয়ে ২১ টি ম্যাচ খেলে ৩০ টি গোল করার অধিকারী তিনি। এরকম ধারাবাহিক ও কম ম্যাচে বেশি গোল করার নজির ও নেই।১৯৫৮ বিশ্বকাপে জয়ী হয়েছিল ব্রাজিল। সেবার ফ্রান্সের জাস্ট ফন্টেইন (ফোঁতে )এক অনন্য নজির গড়েছিলেন।একটি বিশ্বকাপে ১৩ গোল করার অসামান্য কৃতিত্ব রয়েছে তাঁর। পেলে, ভাভা, গ্যারিনচা যখন মধ্য গগনে তখন ১৯৫৮ সালের বিশ্বকাপে ৬ টি ম্যাচে ১৩ টি গোল করেন তিনি। তৎকালীন পশ্চিম জার্মানি ও ও ব্রাজিল দলের বিরুদ্ধেও ছিল তার গোল।সেবার ফ্রান্স বিশ্বকাপ না জিতলেও ফরাসি স্ট্রাইকার জাস্ট ফন্টেইন (ফোঁতে)র রেকর্ড ভাঙ্গা প্রায় দুঃসাধ্য।

ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ সালে বিশ্বকাপ জেতার ৬০ বছর পরে, টানা দুবার বিশ্বকাপ জেতার কৃতিত্বের অধিকারী হতে ফ্রান্সের দরকার আর মাত্র দুটি জয়।অন্যদিকে,গোল্ডেন বুটের লড়াইয়ে এবার রয়েছেন দুই ফরাসি। ৮৯ বছরের জাস্ট ফন্টেইনের( ফোঁতে ) আশীর্বাদ হয়তো থাকবে নিজের দেশের এমবাপে ও জিরুর ওপরে, তাঁদের সঙ্গে সোনালী বুটের লড়াই অব্যহত লিওনেল মেসির কিন্তু ফন্টেইনের (ফোঁতে) রেকর্ড এবারও যথারীতি অক্ষত থেকে যাচ্ছে যা ৬৪ বছর ধরেই অটুট ।


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই