সময় কলকাতা ডেস্ক: এবার একাধিক সাংবাদিকের অ্যাকাউন্ট সাসপেন্ড করায় টুইটারকে একহাত নিল রাষ্ট্রসংঘ। শুধু তাই নয়, এলন মাস্কের সমস্যা বাড়িয়ে মাইক্রো ব্লগিং সাইটটির উপর নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
সাংবাদিকদের অ্যাকাউন্ট সাসপেন্ড করায় বিষয়টি অত্যন্ত উদ্বিগ্নজনক ধনকুবের এলন মাস্কের এই পদক্ষেপ একটি ভয়ংকর উদাহরণ তৈরি করেছে বলে জানান রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্তেপানে দুজারিচ। দুজারিচ আরও বলেন, “সম্পূর্ণ অযৌক্তিক ভাবে সাংবাদিকদের অ্যাকাউন্ট সাসপেন্ড করেছে টুইটার। এই ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন।” মাস্ককে একহাত নিয়ে দুজারিচ কটাক্ষ করে বলেন, যে প্ল্যাটফর্ম বা মঞ্চ নিজেকে বাক স্বাধীনতার পক্ষে বলে দাবি করে সেখানে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা কাম্য নয়।

উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান এলন মাস্ক। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। তারপরেই শুরু হয় আইনি লড়াই। এলন মাস্কের বিরুদ্ধে একটি মামলাও করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতেও যান মাস্ক। তবে এসবের মধ্যে আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয় নিজেদের মধ্যে। এরপরই আগের দামেই টুইটার কিনে নেন এলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?