Home » নিয়ম ভাঙলেই অ্যাকাউন্ট সাসপেন্ড করবে টুইটার 

নিয়ম ভাঙলেই অ্যাকাউন্ট সাসপেন্ড করবে টুইটার 

সময় কলকাতা ডেস্ক: টুইটার বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না এলন মাস্কের। টুইটারের মালিকানা পাওয়ার পর থেকেই এই মাইক্রো ব্লগিং সাইটে নানা বদল ঘটিয়ে চলেছেন এলন মাস্ক। এবার ইউজারদের উদ্দেশ্যে নয়া সতর্কবার্তা দিলেন তিনি। সেই সঙ্গে স্পষ্ট জানিয়ে দিলেন, নিয়ম ভাঙলেই সাতদিনের জন্য টুইটার অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দেওয়া হবে।

এলন মাস্ক জানান, খারাপ উদ্দেশ্যে যদি আপনি কারও ব্যক্তিগত তথ্য টুইটারে ফাঁস করেন, সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেবে টুইটার। যদি কোন অ্যাকাউন্ট কোনও ব্যক্তির ঠিকানা, মোবাইল নম্বর, সেই ব্যক্তির সন্তানরা কোন স্কুলে পড়ে- এই ধরনের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে, সেক্ষেত্রে অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দেওয়া হবে। অর্থাৎ সাতদিনের জন্য আপনি কোনওভাবেই টুইটার ব্যবহার করতে পারবেন না।

উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান এলন মাস্ক। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। তারপরেই শুরু হয় আইনি লড়াই। এলন মাস্কের বিরুদ্ধে একটি মামলাও করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতেও যান মাস্ক। তবে এসবের মধ্যে আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয় নিজেদের মধ্যে। এরপরই আগের দামেই টুইটার কিনে নেন এলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি।

About Post Author