Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃআজ ১৮ ডিসেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩৫২ তম দিন।আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে

১৩৯৮ – তৈমুর লঙ দিল্লির সুলতান মুহম্মদ তুঘলকের কাছ থেকে দিল্লি দখল করে নেন।

১৮৬৫ – মার্কিন সংবিধানের ১৩শ সংশোধনী ঘোষণা করার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত হয়।

১৯৭১ – সদ্য স্বাধীন বাংলাদেশে অস্থায়ী সরকারের মন্ত্রীসভার প্রথম বৈঠক ঢাকায় অনুষ্ঠিত।

১৯৭২ – সংবিধান অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রথম কার্যক্রম শুরু করে।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮২৪ – লালবিহারী দে,বৃটিশ ভারতীয় সাংবাদিক ও খ্রিস্টান মিশনারি আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৯০ – এডউইন হাওয়ার্ড আর্মস্ট্রং, মার্কিন প্রকৌশলী, এফএম রেডিওর জনক এদিন জন্মান।

১৯৩৯ – হ্যারল্ড ইলিয়ট ভারমাস, মার্কিন জীববিজ্ঞানী এবং অধিবিদ্যাবিৎ, নোবেল পুরস্কার বিজয়ীর জন্মদিন আজ।

১৯৫২ – সুরেন্দ্রনাথ দাশগুপ্ত, বাঙালি সংস্কৃত পণ্ডিত ও দার্শনিক আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯৬১ – সাবেক ভারতীয় ক্রিকেটার লালচাঁদ রাজপুত-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৭৩ – কমরেড মুজফ্‌ফর আহমদ, ভারতের কমিউনিস্ট পার্টির নেতা আজকের দিনে প্রয়াত হন।

১৯৮৩ – ভারতীয় রাজনীতিবিদ,স্বাধীনতা সংগ্রাম,পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীপ্রফুল্লচন্দ্র ঘোষ-এর প্রয়াণ দিবস আজ।

১৯৮৪ – শক্তিরঞ্জন বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মী ও সমাজসেবী এদিন প্রয়াত হন।

১৯৯৬ – বামপন্থী সাহিত্যিক, সাংবাদিক ও অনুবাদক ননী ভৌমিক আজকের দিনে প্রয়াত হন।

২০০৪ – বিজয় হাজারে, ভারতীয় ক্রিকেটার-এর প্রয়াণ দিবস আজ।

২০০৬ – বিকাশ ভট্টাচার্য, ভারতীয় বাঙালি চিত্রশিল্পী এদিন প্রয়াত হন।

About Post Author