Home » রবিবার ত্রিপুরা সফরে প্রধানমন্ত্রী

রবিবার ত্রিপুরা সফরে প্রধানমন্ত্রী

সময় কলকাতা ডেস্কঃ রবিবার ত্রিপুরা সফরে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগরতলায় তাঁর একগুচ্ছ সরকারি কর্মসূচি রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হল প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৈরি সরকারি বাড়ি বণ্টন। এছাড়াও আরও কিছু সরকারি সুবিধা এদিন প্রধানমন্ত্রীর হাত দিয়ে বিলি করা হবে। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে আগরতলার নিরাপত্তা যেমন জোরদার করা হয়েছে, তেমনই গত দু’দিন ধরে গোটা শহরই যেন মোদিময়। মোদীর সফর উপলক্ষে বিরাট জনসভার আয়োজন করা হয়েছে সরকারি উদ্যোগে।

উল্লেখ্য, গুজরাট ও হিমাচলপ্রদেশের পর এবারের লক্ষ্য ত্রিপুরায় বিজেপিকে ক্ষমতায় টিকিয়ে রাখা। আগামী বছর মার্চ-এপ্রিল নাগাদ ত্রিপুরা ও কর্নাটক বিধানসভার ভোট হবে। সে কারণেই দুই রাজ্যকে পাখির চোখ করে জোরকদমে প্রচারে নেমে পড়েছে গেরুয়া শিবির। ঠিক ভোটের আগে দুই রাজ্যে উদ্বোধনের কথা রয়েছে ৬ হাজার ৮০০ কোটিরও বেশি টাকার প্রকল্পের। সে কারণেই রবিবার ত্রিপুরা এবং মেঘালয়ে উড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ইতিমধ্যেই দুই রাজ্যে মোদীর সফরের বিষয়ে প্রাধনমন্ত্রীর দফতর থেকে একটি বিবৃতিও প্রকাশ করেছে। বিবৃতিতে জানানো হয়েছে, শিলংয়ে নর্থ ইস্টার্ন কাউন্সিলের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নেবেন মোদী। এরপর রাজ্য কনভেনশন সেন্টারের একটি অনুষ্ঠানে যোগ দিতে পারেন। পৌনে তিনটে নাগাদ আরও কয়েকটি প্রকল্পের উদ্বোধনে তাঁকে দেখা যাবে আগরতলায়।

About Post Author