সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : রবিবার কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে ধরাশায়ী না হলেও হার মানতে হয়েছে ফ্রান্সকে । কিন্তু মরক্কোর সঙ্গে সেমিফাইনাল খেলার আগেই ক্যামেল ফ্লু এর ধাক্কায় ধরাশায়ী হয়ে পড়েছিল ফ্রান্স। বেশ কয়েকজন প্লেয়ার আক্রান্ত হন ক্যামেল ফ্লুয়ে। সেই ধাক্কাই কি কাটিয়ে ওঠা সম্ভব হল না ফ্রান্সের? দেখা গিয়েছে যারা ক্যামেল ফ্লুয়ে আক্রান্ত হয়েছিলেন তাঁরা কেউই বিশ্বকাপ ফাইনালে পূর্ণসময় মাঠে কাটাতে পারেন নি। সেমিফাইনালের আগেই উপামেকোনা, রেবিউদের মত খেলোয়াড়দের গ্রাস করেছিল দুর্বলতা । মেসি -ডি মারিয়ার জোড়া ফলার আক্রমণের আগেই কিছুটা হলেও ক্যামেল ফ্লু দুর্বল করে দিয়েছিল ফ্রান্সকে।কি এই ক্যামেল ফ্লু?
আরও পড়ুন :বিশ্বকাপে মেসির সঙ্গে বিতণ্ডায় জড়ানো এই ফুটবলারই ম্যাঞ্চেটার ইউনাইটেডে রোনাল্ডোর বিকল্প?

ক্যামেল ফ্লু হল মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম (MERS)-এর সাধারণ নাম। মার্স বা মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম করোনাভাইরাস (MERS-CoV) দ্বারা সৃষ্ট একটি ভাইরাল শ্বাসযন্ত্রের রোগ, একটি জুনোটিক ভাইরাস যা প্রাণী এবং মানুষের মধ্যে সংক্রামিত হতে পারে যার মধ্যে উট প্রধান লিঙ্ক।

২০১২ সালে সৌদি আরবে এটি প্রথম শনাক্ত করা হয়েছিল এবং তারপর থেকে মানুষের মধ্যে ২৬০০ ল্যাবরেটরিতে নিশ্চিত হয়েছে এমন কেস বা রোগের উল্লেখ পাওয়া যায় এবং বিশ্বব্যাপী প্রায় ১০০০ মৃত্যু হয়েছে যদিও MERS-CoV বা ক্যামেল ফ্লুয়ের অধিকাংশ ঘটনাই সৌদি আরবে সীমাবদ্ধ। রোগের চরিত্র যাই হোক না কেন- বলা বাহুল্য যে,বিশ্বকাপের মত আসরে শারীরিক সক্ষমতার শীর্ষে থাকতে হয় ফুটবলারদের। কাতারে টানা সাতটি ম্যাচ খেলার মধ্যে ক্যামেল ফ্লুয়ের আক্রমণ যে ফ্রান্সের বিপর্যয়ের একটি অন্যতম কারণ তা নিয়ে চিকিৎসকরা অন্তত খুব বেশি সংশয়ে নেই।।
আরও পড়ুন :মোক্তার দাহারিকে টপকে সুনীলের তাড়া মেসি, রোনাল্ডোকে


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে