‘তোমাদের জন্য আমরা গর্বিত’ বার্তা ইমানুয়েল মাক্রোঁর
সময় কলকাতা ডেস্ক : কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হারের পর স্বপ্নভঙ্গ। একক দক্ষতায় ফাইনালে দুইবার সমতায় ফিরিয়েও শেষ রক্ষা হয়নি। তাই হারের পরই মাঠের মধ্যে বিধ্বস্ত দেখাচ্ছিল ২৩ বছরের ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে। যিনি এবার বিশ্বকাপে সর্বাধিক গোল করে গোল্ডেন বুট জিতেছেন। আর এমবাপেকে সান্ত্বনা দিতে এগিয়ে এলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকল দোহার লুসাইল স্টেডিয়াম।

একজন দেশনেতা হিসেবে এক নজির গড়লেন মাক্রোঁ। শুধু তাই নয় পরাজিত দলকে সান্ত্বনা দিতে ম্যাচ শেষে পৌঁছে গিয়েছিলেন ড্রেসিং রুমেও। ফ্রান্সের কোচ দিদিয়ের দেঁশকে পাশে নিয়ে উজ্জীবিত করলেন গোটা দলকে। সেই ভিডিও নিজের ট্যুইট করে মাক্রোঁ লেখেন, ‘ফায়ার ডি ভাউস’। যার বাংলা অর্থ ‘তোমাদের জন্য আমরা গর্বিত’। তিনি আরও লেখেন, ‘এই বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স ও লড়াকু মানসিকতার জন্য ফ্রান্সের ফুটবল দলকে অভিনন্দন। তোমরা দেশবাসী এবং বিশ্বজুড়ে সমর্থকদের শিহরিত করেছ।’ পাশাপাশি ফাইনালে জয়ের জন্য আর্জেন্টিনার ফুটবল দলকেও অভিনন্দন জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।


More Stories
১০ জনে খেলেও ম্যানচেস্টার ডার্বি জয় সিটির
ভারতীয় ব্যাডমিন্টন জুটির নতুন ইতিহাস
শান্তি আর গর্ব নিয়ে বিদায় নিচ্ছি বললেন মেসি