উল্লেখ্য, এসএসসির নবম-দশমে শিক্ষক এবং গ্রুপ-সি, গ্রুপ-ডি পদে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। এই আবেদন জানানো হয় বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে নিয়োগ দুর্নীতিতে সিবিআই তাঁদের গ্রেপ্তার করে।

বর্তমানে নবম-দশম দুর্নীতি মামলায় সুবীরেশ রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে বিচার বিভাগীয় হেফাজতে। সিবিআই তদন্তে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ অযোগ্য প্রার্থীদের নাম সুপারিশ করতেন।নবম-দশমের পর গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের