সময় কলকাতা ডেস্ক: বেজে গেল ২০২৩ আইপিএলের দামামা। শুক্রবার কেরালার কোচিতে অনুষ্ঠিত হল আইপিএল ২০২৩-এর মিনি নিলাম। আইপিএল দলগুলির ক্রিকেটার ধরে রাখার ও ছেড়ে দেওয়ার প্রাথমিক পর্ব এর আগেই শেষ হয়েছে। এবারে নতুন ক্রিকেটার কিনে দলের ভারসাম্য তৈরির কঠিন প্রতিযোগিতায় নামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দশ ফ্র্যাঞ্চাইজি। এই নিলামের অনুষ্ঠান থেকে ৪০৫ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ করা হয়। এদের মধ্যে ২৭৩ জন ভারতীয় এবং ১৩২ জন বিদেশি ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ করা হয়। এই নিলাম যুদ্ধে সব থেকে বেশি পুঁজি নিয়ে ময়দানে নামে সানরাইজার্স হায়দরাবাদ। তাঁদের ঝুলিতে ৪২ কোটি ২৫ লক্ষ টাকা। মুম্বইয়ের পকেটে ২০ কোটি ৫৫ লক্ষ টাকা। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে ২০ কোটি ৪৫ লক্ষ টাকা। টাকার অঙ্কে পিছিয়ে ছিল না গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। ১৯ কোটি ২৫ লক্ষ টাকা ছিল তাঁদের ঝুলিতে। আর ৭ কোটি ৫ লক্ষ টাকা নিয়ে নিলামে নামে কলকাতা নাইট রাইডার্স।
এবছরের আইপিএল নিলামে কিছু নিয়মের পরিবর্তন করে আইপিএলের গভর্নিং বডি।
প্রথমত, গত বারের তুলনায় অতিরিক্ত পাঁচ কোটি টাকা পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। যা তাদের অতিরিক্ত টাকার সঙ্গে পার্সে যোগ হবে।
দ্বিতীয়ত, পার্সে থাকা অর্থের ৭৫ শতাংশ খরচ করতেই হবে প্রত্যেক ফ্রাঞ্চাইজিকে।
তৃতীয়ত, গত বারের আইপিএল নিলামে রাইট টু ম্যাচের কার্ডের প্রয়োগের সুযোগ থাকলেও, এ বারের নিলামে তা থাকবে না।

চতুর্থত, এবারের আইপিএলে প্রতিটি ফ্রাঞ্চাইজিতে বাড়ছে ভারতীয় ক্রিকেটারদের সংখ্যা। আইপিএল-এর গভার্নিং বডি যে নিয়ম তৈরি করেছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে ১৭ থেকে ২৫ জনের মধ্যে ভারতীয় ক্রিকেটার রাখতে হবে।
নতুন নিয়মের কথা মাথায় রেখেই কোচিতে বাজিমাত করতে প্রস্তুত দেশের দশটি ফ্র্যাঞ্চাইজি। নিলাম শেষের আগে নতুন রূপে সেজে উঠতে প্রস্তুত দলগুলি। আর নতুন রূপে আইপিএল কতটা আকর্ষণীয় হয় সেদিকেই নজর ক্রিকেট প্রেমীদের।


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই