সময় কলকাতা ডেস্কঃ আজ ২৪ ডিসেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩৫৮ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮০১- ব্রিটেনে স্বয়ংচালিত যানে প্রথম পরীক্ষামূলক মহড়া হয়।
১৮৯৪ – কলকাতায় প্রথম মেডিক্যাল সম্মেলন হয়।
১৯০০ – লেনিনের ‘ইসক্রা’ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৯৭৯ – প্রথম ইউরোপীয় রকেট ‘আরিয়ান’ উৎক্ষেপণ।
১৯৮৬ – সিলেটের হরিপুরে তেলক্ষেত্রের সন্ধান পাওয়া যায়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৯০ – ডা. রফিউদ্দিন আহমেদ, ভারতে প্রথম ডেন্টাল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯১ – প্রফুল্লচন্দ্র ঘোষ,ভারতীয় রাজনীতিবিদ,স্বাধীনতা সংগ্রাম,পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর জন্মদিন আজ।
১৯২৪ – মোহাম্মদ রফি, ভারতীয় সঙ্গীতশিল্পী এদিন জন্মান।
১৯৩২ – কলিন কাউড্রে, ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সিতে জন্মগ্রহণকারী ইংরেজ ক্রিকেট খেলোয়াড় ও অধিনায়ক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৫৬ – ভারতীয় অভিনেতা ও প্রযোজক অনিল কাপুর-এর জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৪৩ – অজয় ভট্টাচার্য একজন বিখ্যাত বাঙালি গীতিকার আজকের দিনে প্রয়াত হন।
১৯৮৫ – ফেরহাত আব্বাস, আলজেরীয় রাজনৈতিক নেতা এবং প্রথম রাষ্ট্রপতির প্রয়াণ দিবস আজ।
২০১৮ – রবীন্দ্র সংগীতে অকাদেমি পুরস্কার বিজয়ী (২০১০) দ্বিজেন মুখোপাধ্যায়, প্রখ্যাত ভারতীয় বাঙালি সুরকার ও সঙ্গীত শিল্পী এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি